editor

প্রকাশিত: 5:03 PM, November 1, 2026

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষর’।

শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংস্কৃতিজন শামসুল বাসিত শের। এ সময় মুক্তাক্ষরের উপদেষ্টা ড. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে তিনি মুক্তাক্ষরের নজরুলের বিভিন্ন সময়ের অনুষ্ঠানসমূহের স্থিরচিত্র নিয়ে প্রকাশিত ব্রোশিয়ারের মোড়ক উন্মোচন এবং গুণীজনদের সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবীণ আবৃত্তি শিল্পী সালেহ আহমেদ খসরু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত খ্যাতনামা আবৃত্তি শিল্পীরা চমৎকার আবৃত্তি পরিবেশন করেন। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন—চট্টগ্রামের দেবাশীষ রুদ্র, হবিগঞ্জের অজয় রায়, মৌলভীবাজারের হামিদা বেগম ঝুমা, সুনামগঞ্জের মিজানুর রহমান মিজান এবং সিলেটের নন্দিতা দত্ত।

এছাড়া কবি কণ্ঠে স্বরচিত লেখা পাঠ করেন ঢাকার কবি মো. জাহিদ হোসেন, জগন্নাথপুরের (সুনামগঞ্জ) শেখর আচার্য, বিয়ানীবাজারের আজিজ ইবনে গণি এবং ফেঞ্চুগঞ্জের সুহেনা আক্তার প্রিন্সেস হেনা।

সিলেটের স্থানীয় সাহিত্যিক ও ছড়াকারদের মধ্যে উপস্থিত ছিলেন—অজিত রায় ভজন, দিলোয়ার হোসেন দিলু, সজল ঘোষ, কবি অমিতা বর্ধন, হিমাংশু রায় হিমেল, সাজন আহমদ সাজু, খালেদ উদ্দিন ও মুন্নি আক্তার প্রমুখ। মুক্তাক্ষর সিলেট ও ছাতক শাখার শিক্ষার্থীদের পাশাপাশি দর্শক সারি থেকেও অনেক শিশু স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তিতে অংশগ্রহণ করে। বিমল করের সভাপতিত্বে এবং পুনম কর পূজা ও শ্রেয়া সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন স্বপ্ন কর।

নজরুল বর্ষের আবৃত্তি প্রতিযোগিতায় নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের আবৃত্তি শিল্পী দেবাশীষ রুদ্র ও হবিগঞ্জের আবৃত্তি শিল্পী অজয় রায়। সন্ধ্যায় শিশু-কিশোরদের নাস্তা পরিবেশনের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের স্থানীয় বরেণ্য কবিরা। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে কলম ও উৎসব ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিমল করের কণ্ঠে শত আবৃত্তির কবিতায় সেরা কবি নির্বাচিত হওয়ায় মাসুদা সিদ্দিকা রুহী’কে প্রধান অতিথির মাধ্যমে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের দ্রুত সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

নতুন নেতৃত্বের অপেক্ষায় রাজপথের কর্মীরা

দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত