admin

প্রকাশিত: 10:26 PM, December 16, 2025

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে ‘হৃদয়ে একাত্তর’-এর উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে ‘হৃদয়ে একাত্তর’-এর উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লন্ডন প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে ‘হৃদয়ে একাত্তর’-এর উদ্যোগে ‘বিজয়ের মাস—অবিনশ্বর বিজয় দিবস’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় লন্ডনের The Royal Regency, 501 High Street North, London, E12 6TH-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল শহীদদের স্মরণে নীরবতা পালন, মুক্তিযোদ্ধার নেতৃত্বে শপথ পাঠ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা, নৃত্য ও তথ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনা তুলে ধরা হয়।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতাকর্মী এবং বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন। সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত, হাবিবুর রহমান, রঞ্জিত সরকার ও আবুল কালাম।

এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আসম মিছবাহ ও শাহ শামীম আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল কাদির, ইমন, শায়েখ আহমদ, জুয়েল আহমদ, সিজিল আহমদ, আলী, মইনুল হক, শফিক আহমদ, আমিনুল হক জিলু, যুবায়ের আহমদ, ফরহাদ আহমদ, আলী আকবর চৌধুরী, জোবায়দুর রশিদ, মিছবাহ মাসুম, আবু তালেব সাজিদ, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. মোবাশ্বির মিয়া ও আল আমিন সাদীসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও অর্জনের প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে প্রবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ