editor
প্রকাশিত: 10:55 AM, November 2, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র তৈরি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করার ভয়াবহ অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাদ, পিতা: মো: হাবিব হুসেন।
বর্তমানে স্পেনে অবস্থান করে ফরহাদ আন্তর্জাতিক একটি মানবপাচার চক্র পরিচালনা করছেন এবং সাধারণ মানুষকে ইউরোপে নেওয়ার অবাস্তব প্রলোভন দেখিয়ে নিঃস্ব করছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
সম্প্রতি ফরহাদ ও তার গড়ে তোলা চক্রের সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন আলমগীর নামে এক ভুক্তভোগী। তাকে স্পেনে নিয়ে উচ্চ বেতনের চাকুরির স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দফায় ও কৌশলে মোট ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি।
টাকা লেনদেনের প্রমাণ ঘেঁটে দেখা যায়, গত বছরের ০২ সেপ্টেম্বর ৭০ হাজার টাকা, ১৪ সেপ্টেম্বর ১ লাখ টাকা, ১৬ সেপ্টেম্বর ৫ লাখ টাকা এবং ২০ সেপ্টেম্বর দুই দফায় যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ফরহাদ। এছাড়া বাকি টাকা বিভিন্ন ধাপে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করতে ফরহাদ স্পেনের কিছু সম্পূর্ণ ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে পাঠায়। তবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও আলমগীরকে স্পেনে নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে টাকার জন্য যোগাযোগ করা হলে ফরহাদ সব ফোন নম্বর ব্লক করে দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ফরহাদ স্পেনে বসেই নিরাপদে এই মানবপাচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। টাকা লেনদেনের যাবতীয় নথিপত্র, ব্যাংক স্লিপ ও জাল ডকুমেন্টের প্রমাণাদি বর্তমানে আলমগীরের কাছে সংরক্ষিত রয়েছে।
সর্বস্ব হারিয়ে আলমগীরের পরিবার এখন মানসিকভাবে ভেঙে পড়েছে এবং চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছে। এমতাবস্থায়, ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার এই আন্তর্জাতিক প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং কষ্টার্জিত ৪৮ লাখ টাকা উদ্ধারসহ অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশের আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী সিলেট নগরীসহ গোটা সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের লালিত অধিকার বাস্তবায়নের লক্ষ্যে
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র তৈরি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করার ভয়াবহ অভিযোগ
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ