editor

প্রকাশিত: 12:03 PM, November 5, 2026

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

সোহাগ-জুয়েল চক্রের চাঞ্চল্যকর তথ্য

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার জাল বিছিয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের সোহাগ গাজী ও তার সহযোগী জুয়েল আহমেদ চক্র। ভালো বেতনে ইউরোপের স্বপ্ন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সহজ-সরল মানুষকে প্রথমে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে গোপন আস্তানায় জিম্মি করে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় এবং অমানুষিক শারীরিক নির্যাতন চালানোর গুরুতর অভিযোগ উঠেছে এই চক্রটির বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, এই চক্রের মূল হোতা নিশাপট গ্রামের ফয়জুর রহমানের ছেলে সোহাগ গাজী। তিনি পূর্বে জর্জিয়ায় অবস্থানকালে মাফিয়া চক্রের সাথে নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। বর্তমানে দুবাইসহ বিভিন্ন দেশে তার একটি সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

এই চক্রের শিকার হবিগঞ্জের এক ভুক্তভোগী পলাশ আহমেদ। ইউরোপ নেওয়ার আশ্বাসে আলমগীর নামের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে এই চক্রের হাতে তিনি ১ কোটি ৪৮ লাখ টাকা তুলে দেন। সুনির্দিষ্ট ব্যাংক নথিপত্র অনুযায়ী, এই বিপুল পরিমাণ অর্থ সোহাগ গাজীর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সহযোগী হাসান আহমেদ ও জুয়েল আহমেদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

কিন্তু টাকা নেওয়ার পর চক্রটি ভুক্তভোগীদের ইউরোপে পাঠানোর কথা রাখেনি। উল্টো পলাশ আহমেদের তিন আত্মীয়সহ বেশ কয়েকজনকে দুবাইয়ে আটকে রেখে দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে। তাদের মুক্তি দেওয়ার শর্তে পরিবারের কাছে পুনরায় লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা। শুধু পলাশ আহমেদ একা নন, ইউরোপের বিভিন্ন দেশের লোভ দেখিয়ে আরও অসংখ্য মানুষকে দুবাইয়ে জিম্মি করে একইভাবে অর্থ আত্মসাৎ ও নির্যাতন চালিয়ে যাচ্ছে এই চক্রটি।

ভুক্তভোগী পরিবারগুলো সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম আর্থিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক এই মানবপাচারকারী চক্রের হাত থেকে দুবাইয়ে জিম্মি থাকা বাংলাদেশিদের দ্রুত কুশলে উদ্ধার এবং মূল হোতা সোহাগ গাজী, জুয়েল আহমেদ ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ (তিন) মাসের জন্য

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার জাল

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং সিলেট ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রণ নতুন এক সমীকরণে গড়িয়েছে। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী দুই