editor

প্রকাশিত: 12:29 PM, November 5, 2026

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরছে নাÑএমন ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, আসামির ছেলে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত থাকায় তার প্রভাবেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এতে পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনের এলাকা পর্যন্ত সিএনজি চালক ও সাধারণ ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এক সিএনজি চালক বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ওই দিন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি বেআইনিভাবে জড়ো হয়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় ককটেল, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ও আক্রমণ চালানো হয়, যার হামলায় মামলার বাদী গুরুতর আহত হন।

উক্ত মামলার এজাহারভুক্ত আসামির তালিকার ৭৩ নম্বরে রয়েছে কালা মিয়ার নাম। তার বাবার নাম সরু মিয়া এবং বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তুরং এলাকায়। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালা মিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মহানগর যুবদলের তৎকালীন সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা মিয়ার ছেলে শরিফ উদ্দিন (বিপি নম্বর: ৯৯১৮২১১৮৬৯০) বর্তমানে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কন্ট্রোল রুমে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, ছেলের পুলিশে চাকরির ক্ষমতার জোরেই কালা মিয়া আইনের হাত থেকে রক্ষা পেয়ে প্রকাশ্যে এলাকায় দাফিয়ে বেড়াচ্ছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের তথ্য মিললেও কালা মিয়া বহালতবিয়তে থাকায় তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বর্তমানে মামলাটি সিলেট কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করছে। স্থানীয়দের দাবি, আসামির রাজনৈতিক পরিচয় কিংবা পারিবারিক প্রভাব বিবেচনা না করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কালা মিয়াকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে, পুলিশ সদস্য শরিফ উদ্দিন তার বাবার পক্ষে কোনো ধরনের প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার করছেন কি না, তা খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ (তিন) মাসের জন্য

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার জাল

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং সিলেট ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রণ নতুন এক সমীকরণে গড়িয়েছে। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী দুই