editor

প্রকাশিত: 12:40 PM, November 5, 2026

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি এবং ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য ও যুবদল নেতা মো. সুমন আহমদ সুজা গত ০৪/১১/২০২৬ খ্রি. তারিখে পুলিশ সুপার মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ বা স্মারকলিপি দাখিল করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওসি মো. ছাবেদ আলী গোলাপগঞ্জ থানায় যোগদানের পর থেকেই থানাটিকে ঘুষ বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছেন। টাকার বিনিময়ে নিরীহ ও নিরপরাধ মানুষকে ধরে এনে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন বিরোধীয় মামলায় আসামি করে আদালতে চালান করা হচ্ছে। এছাড়া জামায়াতপন্থী কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সাথে গোপন আঁতাত করে তাদের ইশারায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক (মালেক)-এর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অন্তত ৫টি বৈষম্যবিরোধী মামলা ও ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও ওসি তাকে গ্রেপ্তার করছেন না। উল্টো ওই নেতার মাধ্যমে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখা হয়েছে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও ওসি তাকে রক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত কিছুদিন আগে বিদেশ থেকে আসা গোলাপগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের জাহিদুল ইসলাম, ফাতা-ইব্রাহিম মিয়া ও শংকর চন্দ্র দেব মিলে এক দেহ ব্যবসায়ীর সাথে যোগসাজশে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলা (গোলাপগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করান। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শংকর চন্দ্র দেব আসামির নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দেওয়ায় তাকে কারাগারে পাঠান।

অভিযোগকারী জানান, কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শংকর চন্দ্র দেবের মদদে গোলাপগঞ্জ থানায় পুলিশি হয়রানি ও ঘুষ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। এমতাবস্থায় গোলাপগঞ্জ থানার ওসি মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। অন্যথায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ (তিন) মাসের জন্য

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

ইউরোপ পাঠানোর নামে দুবাইয়ে জিম্মি ও কোটি টাকার প্রতারণা

স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার জাল

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

আনোয়ার-নাদেলের লোক দিয়েই সিসিক ও ক্রীড়াঙ্গন চালাচ্ছেন কাইয়ুম

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং সিলেট ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রণ নতুন এক সমীকরণে গড়িয়েছে। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী দুই