admin
প্রকাশিত: 4:07 PM, November 5, 2026
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যেপ্রণোদিত ও কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশনায় বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছে। আমরা এই মনগড়া ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সিসিকে অংশুমান ভট্টাচার্য্য রাকুর নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণ সরকারি বিধিমালা, যোগ্যতার মাপকাঠি ও সিটি করপোরেশনের দাপ্তরিক নিয়মনীতি অনুসরণ করে সম্পন্ন হয়েছে। এখানে কোনো অনৈতিক লেনদেন, স্বজনপ্রীতি বা জাদুকরী কোনো প্রক্রিয়ার সুযোগ ছিল না এবং নেই।
সংবাদে কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ, বিলাসবহুল গাড়ি বা স্বজনদের নামে সম্পদ গড়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও অলীক। তাঁর এবং তাঁর পরিবারের অর্জিত সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পূর্ণ বৈধ আয়ের উৎস থেকে প্রাপ্ত এবং তা নিয়মিত আয়কর রিটার্ন ও সরকারি দাপ্তরিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া ও উন্মুক্ত।
সিসিকের কোনো উন্নয়ন প্রকল্পের এস্টিমেট বা প্রাক্কলন একক কোনো কর্মকর্তার পক্ষে বাড়ানো বা কমানো সম্ভব নয়। এটি বিভিন্ন উচ্চপর্যায়ের তদারকি কমিটি, প্রকৌশল বিভাগ ও সিসিক কর্তৃপক্ষের নিয়মতান্ত্রিক পর্যালোচনার মাধ্যমেই অনুমোদিত হয়। অন্য কোনো সাবেক কর্মকর্তার সঙ্গে জড়িয়ে সিন্ডিকেটের যে চক্রান্তের কথা বলা হয়েছে, তা ভিত্তিহীন অপপ্রচার বৈ কিছু নয়।
পারিবারিক জীবন এবং সাধারণ সামাজিক যাতায়াতকে অতিরঞ্জিত ও রঞ্জিত করে পাঠকদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে।
প্রকৃতপক্ষে, সিলেট সিটি করপোরেশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় একটি কায়েমি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল ঈর্ষান্বিত হয়ে পেশাগত ও পারিবারিকভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করতে এই মিথ্যা রটনা রটিয়েছে।
আমরা সংশ্লিষ্ট সকলকে এই ধরনের অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে, যারা তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের সংরক্ষিত রয়েছে।
ধন্যবাদান্তে
অংশুমান ভট্টাচার্য্য
নির্বাহী প্রকৌশলী
সিলেট সিটি করপোরেশন (সিসিক)
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ (তিন) মাসের জন্য
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার
স্পেন, ফ্রান্স, ইতালি ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক মানবপাচার ও কোটি কোটি টাকার প্রতারণার জাল
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং সিলেট ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রণ নতুন এক সমীকরণে গড়িয়েছে। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী দুই