editor
প্রকাশিত: 12:10 PM, November 7, 2026
গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মীর হোছাইন আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গ্রামের সর্বস্তরের মুরব্বিয়ান ও যুবসমাজের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে সভায় এলাকার মান্যগণ্য মুরব্বি ও যুব প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মীর হোছাইন বিছনাকান্দি ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ও অনুন্নত পরিকাঠামোর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ইউনিয়নের অধিকাংশ এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্টের অভাব, যোগাযোগব্যবস্থার দুরবস্থা এবং নিম্নাঞ্চলের সুরক্ষায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকা অত্যন্ত উদ্বেগজনক। এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজন সুপরিকল্পিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব এবং জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম।
মীর হোছাইন তাঁর অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন, ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের কাছে দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আমি কাজ করে যেতে চাই।
এ সময় উপস্থিত মুরব্বিয়ান ও যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের ভালোবাসা, পরামর্শ ও দোয়ার শক্তিতে বলীয়ান হয়েই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ বিছনাকান্দি গঠনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত গ্রামের মুরব্বি ও যুব প্রতিনিধিরা তাঁদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা মীর হোছাইনের নির্বাচনী প্রচার ও জনসংযোগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পক্ষে পূর্ণ সমর্থন জানান এবং তাঁর শুভকামনায় দোয়া পরিচালনা করেন।
সামাজিক এই মতবিনিময় সভা ও স্থানীয়দের দোয়া-সমর্থন গ্রহণের মধ্য দিয়েই চেয়ারম্যান পদপ্রার্থী মীর হোছাইনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার নতুন যাত্রা শুরু হলো।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য