editor
প্রকাশিত: 12:43 PM, November 9, 2026
দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বিএনপি নেতাকে খুনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা ৩ নং তেতলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও লক্ষিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আলাউদ্দিন ও মৃত সমছু মিয়ার ছেলে ইলিয়াস। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র।
এদিকে, গত শুক্রবার সন্ধ্যায় তেতলি লক্ষিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও ১০ দশজন আহত হযন। এ ঘটনায় নিহত ব্যক্তি লক্ষিপুর গ্রামের সালিশী ব্যক্তি ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি লাল মিয়া গেদা (৬৫)। আর আহত হন, লক্ষিপুর গ্রামের আনছার আলী, কাহির মিয়া,বশির মিয়া, মুরাদ আহমদ তাহমিম, রবিন, বাবুইর স্ত্রীসহ ১০জন।
স্থানীয় সূত্র জানায়, নিহত গেদা মিয়া হলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিকের চাচাতো ভাই। আর হামলাকারী আলাউদ্দিন, ইলিয়াস গংরা হলেন স্থানীয় এমপি বলয়ের । তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মসজিদ, স্কুল কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন, ইলিয়াস নানা ধরনের ধারালো অস্ত্র সহকারে তাদের বাহিনী নিয়ে গেদা, বাবুল’র বাড়িতে হামলা চালায়। এসময় নিহত গেদার ছেলে কামালের বাড়িতে গিয়ে হামলা করে লুটপাট করা হয়। এতে নিহত গেদা বাধা প্রদান করলে তাকে শরীরে ১৫/২০টি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারাযান।
এসময় স্থানীয় গ্রামের বাসিন্দা ও আহতরা তাকে রক্ষা করতে গেলে আহতদের উপর হামলা চালানো হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা বাবুলের বাড়িতে গিয়ে হামলা করে বাবুলের স্ত্রীকে মারপিট করে। তখন রবিন রাস্তা দিয়ে মোটর সাইকেল করে নিজ বাড়ি নিশ্চিন্তপুর যাওয়ার পথে তাকে কুপিয়ে জখম করে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য