editor

প্রকাশিত: 3:38 PM, November 9, 2026

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বিধিমালায় বৈষম্যমুলক ধারাসমূহ সংশোধনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

‘ব্যাটারিচালিত রিকশা বিধিমালা ২০২৬’-এর বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি প্রদানসহ ১১ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্যজোটের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী বিভিন্ন সংগঠনের চলমান আন্দোলন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক বুরহানউদ্দিন ভান্ডারী, মাশরুখ জলিল, দানিছ মিয়া, আব্দুল জলিল, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, বাচ্চু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা দানিছ মিয়া, খায়রুল ইসলাম, সবুজ আহমেদ, ইয়াছিন মিয়া, রাজু কান্তি দাশ, লিটন আহমেদ, আবু বকর, সোহেলা আকন্দ, রাকিব হোসেন ও ইবরাহিম খলিল।

সভাপতির বক্তব্যে এডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, দীর্ঘদিন পর ব্যাটারিচালিত রিকশা বিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশিত হওয়ায় আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে এই বিধিমালায় কিছু বৈষম্যমূলক ধারা রয়েছে যা শ্রমিকের জীবিকার সংকট তৈরি করতে পারে। শ্রমিক আন্দোলনের ফসল এই বিধিমালাকে দ্রুত প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে শ্রমিকবান্ধব করতে হবে। তা না হলে ক্ষুদ্র পুঁজি ধ্বংস হয়ে ধনিকশ্রেণি এর সুবিধা লুফে নেবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ‘ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর বৈষম্যমূলক ধারা সংশোধন ও দেশব্যাপী একক নীতিমালা প্রণয়ন। বিআরটিএ-কে ই-রিকশার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ঘোষণা করে বুয়েট ডিজাইনের আধুনিকায়ন ও যৌক্তিক রুট পারমিট প্রদান। চালকের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রদান। নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ এবং কাঠামোগত পরিবর্তনের জন্য ২ বছর সময় বরাদ্দ করা। জুলুম-চাঁদাবাজি বন্ধ এবং বৈধ মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ করা। নীতিমালা সংশোধন ও সড়ক ব্যবস্থাপনা কমিটিতে শ্রমিক প্রতিনিধি যুক্তকরণ এবং যন্ত্রাংশের সুলভ মূল্য নির্ধারণ। সড়কে পৃথক সার্ভিস লেন, স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ। অটোরিকশা সংক্রান্ত মামলা প্রত্যাহার ও রিট দ্রুত নিষ্পত্তি। ‘জীবিকা সুরক্ষা আইন’ প্রণয়ন। ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প ঘোষণা, স্বল্প সুদে জামানতহীন ঋণ প্রদান এবং সচল গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান।. শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং গ্যারেজ ভাড়া, যন্ত্রাংশ ও বিদ্যুতের দাম কমানো।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষিত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য