editor
প্রকাশিত: 10:54 AM, November 10, 2026
একসময় মাথার ঘাম পায়ে ফেলে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ছিলেন। জীবিকার তাগিদে হাতে তুলে নিতে হতো পাথর তোলার সরঞ্জাম ‘বারকি’। অভাব-অনটনে জর্জরিত দিনমজুরের সংসারে বেড়ে ওঠা সেই যুবকের জীবন ছিল নিতান্তই সাধারণ। দশ বছর আগেও যার কপালে জমত শ্রমের ঘাম, সংসার চালাতে যার ছিল প্রতিদিনের সংগ্রাম, সেই যুবকই এখন আলোচনায় সীমান্তকেন্দ্রিক চোরাচালান সাম্রাজ্যের কথিত নিয়ন্ত্রক হিসেবে। নাম তার শামসুদ্দিন কালা, স্থানীয়ভাবে পরিচিত ‘শ্যাম কালা’ নামে।
অভিযোগ রয়েছে, মাত্র এক দশকের ব্যবধানে তার জীবনযাত্রায় এসেছে নাটকীয় পরিবর্তন। সাধারণ বারকি শ্রমিক থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার এই উত্থান ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। গোয়াইনঘাট ও সালুটিকর সীমান্তকেন্দ্রিক চোরাচালান কর্মকাণ্ডে বর্তমানে শামসুদ্দিন কালা ওরফে শ্যাম কালার নাম ব্যাপকভাবে আলোচিত।
অভিযোগ রয়েছে, তার নিয়ন্ত্রণাধীন একটি নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় বিভিন্ন পণ্য গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। শুধু চোরাচালান নয়, নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি গত ২ জুন সালুটিকর পুলিশ ফাঁড়ির একটি অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি গাড়ি জব্দের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযানের সময় গাড়ির হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও আটক হন চালক ইকরামুল হক রানা। পুলিশি জিজ্ঞাসাবাদে চালক রানা দাবি করেন, জব্দ করা বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের প্রকৃত মালিক গোয়াইনঘাটের শামসুদ্দিন কালা ওরফে শ্যাম কালা। এই ঘটনার পর সীমান্ত এলাকার মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে পণ্যবাহী গাড়ি আটক হচ্ছে, চালক গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু কথিত মূল নিয়ন্ত্রক কেন বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন? মাঠপর্যায়ের বাহক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা আইনের মুখোমুখি হলেও নেপথ্যের কথিত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। চুনোপুঁটিদের গ্রেপ্তারের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে অভিযান, নাকি কথিত রাঘববোয়ালদেরও আইনের আওতায় আনা হবে?
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুদ্দিন কালা ওরফে শ্যাম কালা সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের বাসিন্দা। তার বাবা মোশাহিদ আলী একজন দিনমজুর ছিলেন। পরিবারের দ্বিতীয় ছেলে কালা মিয়া একসময় পাথর উত্তোলনের শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তী সময়ে সীমান্তকেন্দ্রিক চোরাকারবারিদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তার।
অভিযোগ রয়েছে, সেই সম্পর্ককে পুঁজি করেই ধীরে ধীরে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি এবং একপর্যায়ে চোরাচালানকেন্দ্রিক একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অভিযোগের আরও একটি দিক হলো, নিজের স্ত্রীকেও কথিত ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে যুক্ত করেছেন তিনি। স্থানীয়দের দাবি, স্ত্রীকে সামনে রেখে কিংবা তাকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়াল থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এভাবেই সীমান্ত এলাকায় নিজের প্রভাব বিস্তার করে একটি নিজস্ব বলয় তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তকে কেন্দ্র করে শ্যাম কালা সিন্ডিকেটের কথিত চোরাচালান কার্যক্রম বিস্তৃত হয়েছে। ভারতীয় শাড়ি, কসমেটিকস, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের পণ্যের পাশাপাশি ইয়াবা, ফেনসিডিল ও মদের মতো মাদকদ্রব্যও এই নেটওয়ার্কের মাধ্যমে দেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভাষ্য, গোয়াইনঘাটের বিভিন্ন পয়েন্ট দিয়ে কথিত এই সিন্ডিকেটের মাধ্যমে অবাধে পণ্য পরিবহনের কার্যক্রম চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, কথিত একটি লাঠিয়াল বাহিনী ব্যবহার করে বিরোধিতাকারীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। কখনো ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে ভয় দেখানো, আবার কখনো মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখার অভিযোগও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।
প্রশ্ন উঠেছে, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান থাকলেও কথিত এই নেটওয়ার্কের বিস্তার কীভাবে অব্যাহত রয়েছে? কারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে এবং কোথায় রয়েছে নজরদারির দুর্বলতা? এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানিয়েছেন, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
অভিযুক্ত শ্যাম কালার নাম পুলিশের জানা রয়েছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একসময় পাথর উত্তোলনের কাজে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করা একজন মানুষের অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার বিষয়টি এখন স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে। এই সম্পদ অর্জনের প্রকৃত উৎস কী? সীমান্তকেন্দ্রিক কথিত চোরাচালান নেটওয়ার্কের পেছনে আর কারা জড়িত? কোনো প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় কিংবা আর্থিক সহযোগিতা রয়েছে কি না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত। সচেতন নাগরিক সমাজের দাবি, শুধু বাহক, চালক কিংবা পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেই চোরাচালান নির্মূল করা সম্ভব নয়। বরং পণ্যের প্রকৃত মালিক, অর্থের উৎস, পরিবহন নেটওয়ার্ক, সীমান্তপথের সহযোগী এবং কথিত পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
স্থানীয়দের মতে, সীমান্তকেন্দ্রিক অপরাধের কথিত মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চোরাচালান এবং মরণনেশা মাদকের বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়বে। তাই শামসুদ্দিন কালা ওরফে শ্যাম কালাকে ঘিরে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, তার সম্পদের উৎস অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্ত ও আইনগত পদক্ষেপে এসব অভিযোগের প্রকৃত রহস্য কতটা উন্মোচিত হয়। এ ব্যপারে জানতে শামসুদ্দিন কালার মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য