editor

প্রকাশিত: 3:58 PM, November 10, 2026

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর ছড়ারপাড়স্থ বউ বাজারের সামনে ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, কালীঘাট রোড শাখা সিলেটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ অর্থের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে লেনদেন করলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। বক্তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সফল বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ছড়ারপাড় এলাকার ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান এর সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার মো. আবু তাহের শাহিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক ব্যবসায়ী ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী, প্রিন্সিপাল অফিসার প্রশান্ত চন্দ্র দাস, শাহজালাল উপশহর শাখার ডেপুটি জুনিয়র অফিসার এডিসি আশীষ রায়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার ডেপুটি জুনিয়র অফিসার ইমরান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমবেত ব্যবসায়ী ও স্থানীয় গ্রাহকদের মাঝে ডিজিটাল কিউআর কোড এর ব্যবহারের মাধ্যমে নকদ টাকা বিহীন ও নিরাপদ লেনদেনের বিভিন্ন সুবিধা এবং আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির আওতায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের বাংলা কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য