editor

প্রকাশিত: 11:27 AM, November 14, 2026

সনজিতের ছত্রছায়ায় চোরাচালান

রণজিতের গোপন সভা ও স্পিডবোটে নিরাপদ প্রস্থান ঘিরে তোলপাড়, নেপথ্যে কার স্বার্থ

সনজিতের ছত্রছায়ায় চোরাচালান

সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের স্থলপথ-নদীপথের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র। সীমান্তবর্তী এই জনপদে ভারতীয় পণ্যের অবৈধ চালান, বালু-পাথর লুট, মাদক কারবার ও নদীপথে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এসব অবৈধ কর্মকাণ্ড ঠেকানোর দায়িত্ব যাদের হাতে, সেই পুলিশের ভূমিকা নিয়েই এখন উঠছে নানা প্রশ্ন।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাসের ছত্রছায়ায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের গোপন সভা, নদীপথে চলাচল এবং নিরাপদে এলাকা ছাড়ার ঘটনা সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছেন এই পুলিশ কর্মকর্তা।

একাধিক সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তা সনজিত চন্দ্র দাস দীর্ঘদিন ধরে সালুটিকর তদন্ত কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। অথচ এই তদন্ত কেন্দ্রের অবস্থানই এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে, যেখান দিয়ে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের স্থলপথ এবং নৌপথের যোগাযোগ নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রের পাশ দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদী এবং সংলগ্ন সড়কপথ ব্যবহার করে ভারতীয় অবৈধ পণ্যের চালান বিভিন্ন এলাকায় পরিবহনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যে জায়গায় পুলিশের তল্লাশি ও নজরদারি সবচেয়ে বেশি থাকার কথা, সেখানে দিনের পর দিন কীভাবে এসব অবৈধ পণ্যের চালান পারাপার হচ্ছে?

অভিযোগ উঠেছে, আর্থিক সমঝোতার মাধ্যমে চোরাকারবারিদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আর এই অভিযোগের আঙুল উঠেছে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাসের দিকে।স্থানীয়দের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গোয়াইনঘাট এলাকায় বালু-পাথর লুট, মাদক কারবার এবং নদীপথে চাঁদাবাজির ঘটনা যেন আরও প্রকাশ্যে চলে এসেছে। কাগজে-কলমে বালুমহালের ইজারা থাকলেও বাস্তবে ইজারার বাইরে নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। ইজারাদারদের সঙ্গে যোগসাজশ করে একটি প্রভাবশালী চক্র নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ সদস্যদের একটি অংশের তথ্যমতে, নৌপথে চাঁদাবাজি ও অবৈধ কারবার নিয়ন্ত্রণে সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। এদিকে সম্প্রতি আলোচিত ‘সোহেল স্কোয়ার ইকো রিসোর্টে’ রণজিত চন্দ্র সরকারের গোপন সভা এবং পরবর্তী সময়ে নিরাপদে এলাকা ছাড়ার ঘটনা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। এই ঘটনায় সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাসের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য সোহেল আহমদের মালিকানাধীন এই রিসোর্টটি বর্তমানে বিভিন্ন পক্ষের যোগাযোগের কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। রিসোর্ট মালিকের সঙ্গে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার আত্মীয়তার সম্পর্ক থাকায় এবং স্বার্থসংশ্লিষ্ট নানা কারণে তার রাজনৈতিক পরিচয় আড়ালে থেকে যায় বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকটি সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলোর দাবি, রণজিত সরকারের সভায় উপস্থিতি এবং পরবর্তীতে স্পিডবোটে পিয়াইন নদী হয়ে নিরাপদে চলে যাওয়ার বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত। নৌপথকে নিরাপদ মনে করেই রিসোর্টটি সভার জন্য বেছে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় প্রশ্নÑপিয়াইন নদীপথের প্রতিটি গুরুত্বপূর্ণ গতিবিধি যেখানে সালুটিকর তদন্ত কেন্দ্রের নজরদারির আওতায় থাকার কথা, সেখানে ইনচার্জ সনজিত চন্দ্র দাসের অগোচরে কীভাবে রণজিত সরকার সেখানে সভা করার সুযোগ পেলেন? কীভাবে স্পিডবোটে নদীপথ ব্যবহার করে নির্বিঘ্নে এলাকা ছাড়লেন? বিষয়টি কি পুলিশের নজর এড়িয়ে ঘটেছে, নাকি আগে থেকেই সবকিছু জানা ছিল? আর যদি জানা থেকেই থাকে, তাহলে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা কী ছিল?

গোয়াইনঘাট উপজেলা বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বার্থের কারণে প্রশাসনের কিছু কর্মকর্তা এবং স্থানীয় নেতাদের একাংশের নীরবতায় বিগত সরকারের সুবিধাভোগীরা এখনো সক্রিয় রয়েছে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের কারণেই রণজিত সরকারের মতো নেতারা প্রকাশ্যে সভা করার সাহস পাচ্ছেন।”স্থানীয় সচেতন মহলের বক্তব্য, সালুটিকর শুধু একটি পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকা নয়; এটি গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের গুরুত্বপূর্ণ স্থল ও নদীপথের সংযোগস্থল। ফলে এই এলাকায় চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন, মাদক কারবার কিংবা রাজনৈতিক তৎপরতার অভিযোগ উঠলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কার ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলছে, কারা নেপথ্যে থেকে সুবিধা নিচ্ছে এবং দায়িত্বশীলদের ভূমিকা কী তা খতিয়ে দেখা জরুরি।এখন স্থানীয়দের মুখে মুখে একটাই প্রশ্ন, সালুটিকর তদন্ত কেন্দ্রের নজরদারি যদি ঠিকঠাক থাকে, তাহলে এতসব অভিযোগ ও বিতর্কিত ঘটনা ঘটছে কীভাবে? আর নজরদারির দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষ বিচার চাইবে কার কাছে?

সীমান্তবর্তী এই জনপদে অবৈধ কারবারের সিন্ডিকেট ভাঙতে হলে শুধু ছোটখাটো অভিযান চালালেই হবে না; অভিযোগের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনিক যোগসূত্রও খুঁজে বের করতে হবে। অন্যথায় চোরাচালান ও অবৈধ কারবারের দৌরাত্ম্য থামবে না, বরং দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠবে,এমন আশঙ্কা স্থানীয় সচেতন মহলের।এ বিষয়ে জানতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনারা বিষয়টির সত্যতা যাচাই-বাছাই করে দেখুন। তাছাড়া রাতারগুল আমার আওতাধীন এলাকা নয়। এ বিষয়ে এর বেশি কিছু আমি জানি না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন