editor

প্রকাশিত: 11:34 AM, November 14, 2026

চাকরিচ্যুত সার্ভেয়ার সুজিতের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার পাহাড়সম অভিযোগ

আনোয়ারুজ্জামান চৌধুরীর আস্থাভাজন

চাকরিচ্যুত সার্ভেয়ার সুজিতের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার পাহাড়সম অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর অত্যন্ত আস্থাবাজন হিসেবে পরিচিত, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে চাকরিচ্যুত সার্ভেয়ার সুজিত কুমার দের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের যেন অন্ত নেই। ভূমির রেকর্ড সংশোধনের নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, একাধিক নারীর সঙ্গে প্রতারণা এবং পারিবারিক বিশৃঙ্খলার মতো গুরুতর অভিযোগে জর্জরিত তিনি। অথচ চাকরিচ্যুত হওয়ার পরও সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে তাঁর অবাধ যাতায়াত অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জোনাল সেটেলমেন্ট অফিসে কর্মরত থাকাকালীন সুজিত কুমার দে বিভিন্ন মৌজার জমির মালিকদের রেকর্ড ও নামজারি করে দেওয়ার লোভনীয় আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। বিশেষ করে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অনেককে জমির রেকর্ড করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পাশাপাশি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে তাদের দাবি।

একাধিক নারী কেলেঙ্কারি ও পেশাগত অসদাচরণের অভিযোগে প্রায় এক বছর আগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। তবে চাকরিচ্যুতির সুনির্দিষ্ট প্রজ্ঞাপন ও দাপ্তরিক নথিগুলো যাচাইসাপেক্ষ।

সুজিত কুমার দের ব্যক্তিগত জীবনও নানা কেলেঙ্কারিতে ভরা। মাধবী রাণী দে নামের এক নারী নিজেকে সুজিতের তৃতীয় স্ত্রী বলে দাবি করে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্যমতে, অন্তঃসত্ত্বা অবস্থায় অনাগত সন্তানের পিতৃপরিচয় ও অধিকার আদায়ের জন্য তিনি সিলেটে টিলাগড়স্থ সুজিতের বাসায় যান। কিন্তু সেখানে সুজিতের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিতাড়িত হন।

পরবর্তীতে সুনামগঞ্জের মধ্যপাড়ায় আশ্রয় নিয়ে আইনি সহায়তার জন্য আদালতপাড়ার দ্বারে দ্বারে ঘুরতে থাকেন মাধবী। স্থানীয় লোকজনের চাপে একপর্যায়ে সুজিত তাঁকে সিলেটে এনে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের স্বীকৃতি দিলেও নিজের বাসায় স্থান দেননি। উল্টো নানা কৌশলে তাঁকে সুনামগঞ্জে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

প্রতারণার শিকার হয়ে মাধবী রাণী দে বাধ্য হয়ে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয় এবং পরবর্তীতে সুজিত কুমার দের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানা গেছে। তবে মামলার বর্তমান আইনি অবস্থা বা পরোয়ানা কার্যকরের বিষয়টি আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

চাকরিচ্যুত হওয়ার পরও সুজিত কীভাবে সরকারি কার্যালয়গুলোতে নিয়মিত যাতায়াত করেন এবং কীভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা অব্যাহত রাখেন তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একের পর এক গুরুতর অভিযোগ উঠলেও কার্যকর কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।

তারা অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং চাকরিচ্যুত এই ব্যক্তির অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

প্রতিবেদনে আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুজিত কুমার দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন