editor

প্রকাশিত: 2:51 PM, November 14, 2026

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

রাজনৈতিক পালাবদল ও প্রভাবশালী সিন্ডিকেটের চাঁদাবাজি

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই জনদুর্ভোগ ও যানজটের শেষ কোথায়? কোটি টাকা খরচ করে নির্মিত আধুনিক হকার্স মার্কেট অলস পড়ে থাকলেও রাজপথের ফুটপাত এখন হকারদের দখলে। পুনর্বাসনের অব্যবস্থাপনা, শক্তিশালী সিন্ডিকেটের চাঁদাবাজি এবং দীর্ঘমেয়াদি তদারকির অভাবে সিলেট নগরীর যানজট নিরসন যেন এক অলীক কল্পনায় পরিণত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীর লালদীঘিরপাড়ে কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয় আধুনিক অস্থায়ী হকার্স মার্কেট। তিন হাজার তালিকাভুক্ত হকারের মধ্যে প্রায় এক হাজার ১০০ জনের বসার ব্যবস্থা করা হয় সেখানে। ২০২৪ সালের মার্চে ঘটা করে এই মার্কেট উদ্বোধন করা হয়।

তবে চালুর পর থেকেই সেই মার্কেট জমেনি। ভেতরের অংশে অর্ধেকেরও বেশি দোকান ফাঁকা পড়ে আছে। কোথাও চলছে ধীরগতিতে বেচাকেনা, আবার কোথাও ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। হকারদের একটি বড় অংশ বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টাসহ প্রধান সড়কের ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন। শুধু ফুটপাত নয়, কিনব্রিজ মোড়ে চৌকি ও ভ্যানগাড়ি বসিয়ে মূল সড়কের সিংহভাগও দখল করে রাখা হয়েছে। এমনকি কোন দোকান কার নামে বরাদ্দ এবং কারা ব্যবসা করছেন, তার সঠিক তালিকাও নেই নগর ভবনে।

ব্যবসায়ীদের দাবি, ক্রেতারা মার্কেটের ভেতরে যেতে চান না। ফুটপাতে চলার পথে পণ্য চোখে পড়ায় সেখানে বিক্রি বেশি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার জানান, মার্কেটের ভেতরে সারাদিনে ৩০০ টাকার পণ্যও বিক্রি হয় না। পেট চালাতে তাই তারা বাধ্য হয়ে ফুটপাতে ফিরে গেছেন। কাপড়ের দোকান কোনো দিনই জমেনি, আর তরকারি ও মাছের বাজারে কিছু ক্রেতা একসময়ে এলেও এখন তারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন।

তাছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থায়ী সুযোগ-সুবিধার ঘাটতি তো রয়েছেই। ব্যবসায়ীদের দীর্ঘদিনের এই অনীহার পেছনে ক্রেতাদের অনাগ্রহের পাশাপাশি রয়েছে শক্তিশালী এক চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পালাবদলের পর স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় ও কিছু নেতাকর্মীকে নিয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা পুরো ফুটপাত নিয়ন্ত্রণ করে। জিন্দাবাজার থেকে চৌহাট্টা কিংবা কোর্ট পয়েন্ট পর্যন্ত এলাকা ভাগ করে হকারদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা তোলা হয়। রাতে লাইনম্যানদের মাধ্যমে এই টাকা পৌঁছে যায় নির্দিষ্ট লোকজনের কাছে।

এদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ব্যবসায়ীদের অভিযোগ, সিসিক যখনই অভিযান চালায়, তার আগেই অনেক সময় খবর ফাঁস হয়ে যায়। ফলে মূল দখলদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে, আর মাঝেমধ্যে কেবল ভ্রাম্যমাণ বা নতুন হকারদের কিছু পণ্য জব্দ করেই দায়িত্ব সারা হয়।

নাগরিক সমাজ ও স্থানীয় ব্যবসায়ীরা এই পরিস্থিতির দ্রুত অবসান চেয়েছেন। সিলেট মহানগর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, নিয়মিত কর ও ভাড়া দিয়ে ব্যবসা করা স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ না দেখে ভাসমানদের পেছনে কোটি টাকা খরচ করা হয়েছে। একদিকে ফুটপাতে গোপনে চাঁদাবাজি চলছে, অন্যদিকে হকার্স মার্কেটের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।

সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের জানান, ফুটপাত থেকে চাঁদা তুলে তাদের আবারও রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে। দিন দিন ভাসমান ব্যবসায়ীর সংখ্যা বাড়ায় সড়ক যানজটমুক্ত হচ্ছে না।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সমস্যা থেকে মুক্ত হতে পারছি না। তবে নগরীর এই দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে খুব দ্রুতই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জনদুর্ভোগ কমাতে এবং হকারদের প্রকৃত পুনর্বাসনে কেবল লোক দেখানো উদ্যোগ নয়, প্রয়োজন সিসিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত এবং কঠোর নজরদারি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন