editor
প্রকাশিত: 7:38 PM, November 14, 2026
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে উচ্চারণে সজীব করে তোলার নামই আবৃত্তি, যা আমাদের সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখায়।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজার বাতিঘরে আবৃত্তিকথন এর উদ্যোগে পরিচালিত আবৃত্তি ও বাচনশিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কোর্স সম্পন্ন কারী অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আবৃত্তি কথন এর পরিচালক ও বাচিক শিল্পী সুমন্ত গুপ্ত সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে অভিজ্ঞান পত্র তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আবৃত্তি কেবল একটি সাধারণ শিল্পমাধ্যম বা শখের বিষয় নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের একটি অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। যান্ত্রিক এই সময়ে আবৃত্তিচর্চা তাদের জন্য এক নতুন মনস্তাত্ত্বিক দিগন্ত উন্মোচন করতে পারে। সুমন্ত গুপ্ত আরও বলেন, শুদ্ধ উচ্চারণের নিয়মিত অনুশীলন, জনসম্মুখে কথা বলার আত্মবিশ্বাস গড়ে তোলা এবং মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে ও ভীতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি অভিভাবকের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এই মননশীল চর্চায় উদ্বুদ্ধ করা।
নবনীতা দে এবং ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাদী, পলি পাল, আনহার চৌধুরি, শারমীন আক্তার চৌধুরী, অংকন দাশ প্রবাল, মিশন চৌধুরী প্রমুখ। বক্তারা শিশুদের এমন একটি সুন্দর বাচনশিল্পের মাধ্যমে গড়ে তোলার জন্য ‘আবৃত্তিকথন কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে, যেখানে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না, সেখানে আবৃত্তিচর্চা তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। শুদ্ধ উচ্চারণের অনুশীলন, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য যে ২০২০ সাল হতে নিয়মিত ভাবে আবৃত্তি কথন এর মাধ্যমে অনলাই ও অফলাইনে শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে আসছে।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন