editor

প্রকাশিত: 11:37 AM, November 15, 2026

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, ঐতিহাসিক সুরমা নদীর তীর সংরক্ষণ করে ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ এবং পুরোনো কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের মাধ্যমে সেখানে একটি দৃষ্টিনন্দন পার্ক ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে একাধিক বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সিলেটে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জলাবদ্ধতা নিরসন ও সুরমা তীর সংরক্ষণ: ১৭ কিলোমিটার হাঁটার পথ: সিলেট নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ করা হবে। এতে নগরবাসী, বিশেষ করে প্রবীণ ও স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা নিয়মিত হাটার সুযোগ পাবেন।

এছাড়া সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের বিষয়ে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারাগার স্থানান্তরের পর ওই জায়গায় নগরবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন পার্ক ও শিশুদের খেলাধুলার মাঠ গড়ে তোলা হবে। পার্কটির নকশা প্রণয়নে দেশের সেরা নকশাবিদদের সহায়তা নেওয়া হবে।

স্বাস্থ্য খাতের আধুনিকায়ন: ওসমানী হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও বিশেষায়িত হাসপাতাল: সিলেট অঞ্চলের চিকিৎসাসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মিলনকেন্দ্র ও পর্যটনের প্রসার: সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও অবসর সময় কাটানোর জন্য একটি মিলনকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শহরের অদূরে ৩০ একর জায়গাজুড়ে অবস্থিত খাদিমনগর পাম বাগানের উন্নয়নকাজের উদ্বোধন করে তিনি জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে সেখানে ব্রিজ, শিশুদের রাইড এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।

শিক্ষার গুণগত মান ও কারিগরি শিক্ষার ওপর জোর: সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা পাসের হার বাড়ালেই চলবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়তে ও সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা ও নতুন প্রজন্মের গবেষণা:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত পরিবর্তনের এই যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে। এবারের মেলায় শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনা ও আন্ডারওয়াটার ভেহিকলের মতো যে চমৎকার প্রকল্পগুলো উপস্থাপন করেছে, সেগুলোকে কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক ও বাস্তব প্রয়োগের সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানগুলোতে সিলেট বিভাগের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে