editor

প্রকাশিত: 11:49 AM, November 15, 2026

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

রিপন, সম্রাট, লায়েক ও সামছু’র কাছ থেকে

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ ও পুলিশের তৎপরতায় গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয় এবং বাসাটির নিয়ন্ত্রণ প্রকৃত মালিকপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকার ৯ নম্বর বাসাটির (’শেখ হাউজ’) মালিক যুক্তরাজ্যপ্রবাসী জোসনা বেগম, শেখ ইমাদুর রহমান ও শেখ ইরশাদুর রহমান।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে একদল লোক ভাড়াটিয়া সেজে বাসায় প্রবেশ করে কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলনকে মারধর করে বের করে দেয়। এরপর তারা বাসাটির মূল নামফলক ‘শেখ হাউজ’ পরিবর্তন করে ‘শাহজাহান হাউজ’ নামফলক টাঙিয়ে দেয় এবং বাসায় থাকা একটি মোটরসাইকেল ও মূল্যবান ফার্নিচার সরিয়ে নেয়।

এ ঘটনায় কেয়ারটেকার প্রাণেশ সরকার মিলন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সম্রাট, ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব সামছু আহমদ এবং যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এ ছাড়া ঘটনার নেপথ্যে মদদ দেওয়া, বহিরাগতদের নিয়ে বাসা সিলগালা করা ও অভিযুক্তদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে স্থানীয় আরও কয়েকজন রাজনৈতিক নেতার নাম আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলন কান্তি তালুকদার এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুজন আহমদের নাম উঠে এসেছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ব্যাপারে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী প্রবাসী পরিবার বিষয়টি প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নজরে আনলে তিনি দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রীর হস্তক্ষেপে পুলিশি তৎপরতা জোরদার হয় এবং শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে মদিনা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, অভিযুক্ত রিপন চৌধুরী, শেখ সম্রাট, লায়েক ও সামছু আহমদের কাছ থেকে মদিনা মার্কেট এলাকার মনির মুন্সি নামে এক ব্যক্তি লুণ্ঠিত ফার্নিচারগুলো কিনেছিলেন। পুলিশের অভিযানে মনির মুন্সির কাছ থেকে সেসব ফার্নিচার ও সরিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়ে তোলা সম্পত্তি দখলের এমন ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় পরিচয় নির্বিশেষে কেয়ারটেকারের ওপর হামলা ও দখলদারিত্বে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে