editor

প্রকাশিত: 11:52 AM, November 15, 2026

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনমানুষের সেবক ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও মানুষের পরিচিত মুখ, রাজপথের পরীক্ষিত সৈনিক এবং স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব মো. তাজুল ইসলাম তাজ। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রেখেছেন। সততা, কর্মনিষ্ঠা এবং জনসেবার ব্রত নিয়ে তিনি এবার সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা ও আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ত্যাগী নেতা।পারিবারিক ঐতিহ্য ও শিকড় মো. তাজুল ইসলাম তাজের রক্তে এবং বেড়ে ওঠায় রয়েছে সমাজসেবা ও নেতৃত্বের এক সুমহান ঐতিহ্য। তাঁর পিতা মরহুম হাজী ফজল মিয়া ছিলেন শাহ পরান গেইট এলাকার ব্যবসায়ী কমিটির আজীবন সভাপতি এবং বৃহত্তর ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী এক সালিশ ব্যক্তিত্ব। যিনি তাঁর জীবদ্দশায় এলাকার বিচার-শালিশ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। পিতার আদর্শ এবং সততার শিক্ষা লালন করেই মো. তাজুল ইসলাম তাজ আজ জনসেবার মূল স্রোতধারায় নিজেকে সম্পৃক্ত করেছেন।

ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ অবধি মো. তাজুল ইসলাম তাজ প্রতিটি পদক্ষেপে নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ৩৩ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন। যিনি ছাত্রাবস্থা থেকেই স্বৈরাচার ও অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের দুর্দিনে কিংবা সুদিনে নেতাকর্মীদের সুসংগঠিত রাখা এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে তিনি দলের ভেতর ও বাইরে এক গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

একজন রাজনৈতিক নেতার পাশাপাশি সমাজ সংস্কার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে মো. তাজুল ইসলাম তাজের অবদান অনস্বীকার্য। সভাপতি হযরত শাহ পরান (র.) মাজার ব্যবসায়ী কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্র পরিষদ, হযরত শাহ পরান (র.) উচ্চ বিদ্যালয়, প্রধান উপদেষ্টা শাহ পরান লালখাঁটঙ্গী যুব পরিষদ ও হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনকান্দি (পরিচালনা পর্ষদ), সদস্য শাহ পরান লালখাঁটঙ্গী ছাড়ার পার পঞ্চায়েত কমিটি। এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, যুবসমাজ ও স্থানীয় সালিশি ব্যবস্থায় তাঁর এই বহুমুখী অংশগ্রহণ প্রমাণ করে যে তিনি কেবল দলের নয়, বরং সমগ্র এলাকার অভিভাবকতুল্য এক ব্যক্তিত্ব।

সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে মো. তাজুল ইসলাম তাজ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

এলাকাবাসীর মতে, তাজুল ইসলাম তাজ একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব মানুষ। বিপদে-আপদে যাকে সবসময় কাছে পাওয়া যায়, এমন একজন নেতাকে ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে পেলে ৩৩ নং ওয়ার্ডের কাক্সিক্ষত উন্নয়ন দ্রুত বাস্তবায়িত হবে।

মো. তাজুল ইসলাম তাজ বলেন জনগণের অধিকার রক্ষা এবং ৩৩ নং ওয়ার্ডকে একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের সেবা করার ব্রত নিয়েই আমি মাঠে নেমেছি।

একজন আদর্শবান পিতার সুযোগ্য সন্তান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মো. তাজুল ইসলাম তাজ আজ ৩৩ নং ওয়ার্ডের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর সততা, সামাজিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক প্রজ্ঞাই তাঁকে সাধারণ মানুষের প্রতিনিধি হওয়ার পথে এগিয়ে রেখেছে। ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থ নিয়ে তিনি এলাকার সার্বিক কল্যাণে নিজেকে আরও বেশি উৎসর্গ করতে বদ্ধপরিকর।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে