editor
প্রকাশিত: 4:21 PM, November 15, 2026
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে কোনো ধরনের ঘুষ দিতে হয় না। দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে আগে ছাতকে যেতে হতো। স্থানীয় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে তাদের উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ এটিএম বুথ চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এটি আপনাদের প্রতিষ্ঠান। তাই এর নিরাপত্তার দায়িত্বও আপনাদের। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগের দোয়ারাবাজার ও বর্তমান দোয়ারাবাজারের উন্নয়ন এবং পরিবর্তন দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও পিছিয়ে নেই।
পূবালী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া, কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ, কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী ও বাংলা বাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই এ এটিএম বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। পরিশেষে হাফিজ আব্দুস শহিদের পরিচালনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে