editor
প্রকাশিত: 4:15 PM, November 15, 2026
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাদে দেওরাইলের এওলাসার গ্রামের মখদ্দছ আলী চৌধুরীর ছেলে বদরুল ইসলামের সাথে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, ভাংচুর-লুটপাট করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টায় উপজেলার বাদে দেওরাইলের এওলাসার গ্রামের মখদ্দছ আলী চৌধুরীর ছেলে বদরুল ইসলামের বাড়িতে এ হামলা হয়।
হামলায় আহতরা হলেন- বদরুল ইসলামের ভাই আবুল কালাম চৌধুরী (৬৫), নজরুল ইসলাম চৌধুরী (৬২), আবুল কালাম চৌধুরীরের ছেলে মাশরাফি চৌধুরী (১৪) ও প্রতিবেশী মখসুদ আলম চৌধুরী (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাদে দেওরাইলের এওলাসার গ্রামের মখদ্দছ আলী চৌধুরীর ছেলে বদরুল ইসলামের সাথে স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা এজিএম বাবর, ফারুক আহমদ, বিএনপি নেতা কয়েস লুদীর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা এবং বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার রাতে তারা বদরুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়িতে আসে। তারা বদরুল ইসলামকে না পেয়ে রাতে স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা এজিএম বাবর, ফারুক আহমদ, বিএনপি নেতা কয়েস লুদীর নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১০ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল ওই পরিবারের বসতবাড়িতে আকস্মিক হানা দেয়। এসময় বদরুল ইসলামের ভাই আবুল কালাম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী ও প্রতিবেশী মখসুদ আলম চৌধুরী হামলাকারীদের থামাতে গেলে সন্ত্রাসী এজিএম বাবর, ফারুক আহমদ দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে। এসময় সন্ত্রাসীদের হাত থেকে বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন আবুল কালাম চৌধুরীর ছেলে মাশরাফি চৌধুরী। সন্ত্রাসীরা তাকেও মেরে আহত করে। এই আঘাতে মারাত্মকভাবে আহত হন তারা। এসময় তারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। আহতদের চিৎকারে আশপাশ বাড়ির লোকজন ছুটে আসেন। স্থানীয়রা গ্রামের মসজিদের মাইকে বদরুল ইসলামের বাড়িতে ডাকাত ডুকেছে বলে ঘোষণা করতে থাকেন। এসময় সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলায় সন্ত্রাসীরা বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়ে ২টি টিনের ঘর সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে আগুন দেয় এবং ঘরের ভেতরে থাকা আলমারি ও বাক্স ভেঙে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তবে জকিগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন করা হলেও তাদের লোক আসার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আহত আবুল কালাম চৌধুরী জানান, হামলাকারীরা সুনির্দিষ্টভাবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায় এবং এই রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।ট
আহত আবুল কালাম চৌধুরী বলেন, “আমার ভাই বদরুল ইসলামের সাথে পূর্ব থেকে স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা এজিএম বাবর, ফারুক আহমদ, বিএনপি নেতা কয়েস লুদীর শত্রুতা রয়েছে। গতকাল শনিবার রাতে তারা আমার ভাই বদরুল ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে। তারা আমার ভাই বদরুল ইসলামকে না পেয়ে হামলাকারীদের মধ্যে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা এজিএম বাবর ও ফারুক আহমদ সরাসরি উপস্থিত থেকে এই ভাঙচুর ও লুটপাটের নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সাথে আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী অংশ নিয়েছিল। আমার ভাই বদরুল ইসলামকে দেশে না থাকায় সে প্রাণে বেঁচে যায়। তবে হামলাকারীরা বদরুল ইসলামের ছেলে আহমদ আশির বদরুল চৌধুরীকে অপহরণের হুমকি দেয়। হামলাকারিরা বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়ে ২টি টিনের ঘর সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে দেয় এবং ঘরের ভেতরে থাকা আলমারি ও বাক্স ভেঙে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে আমার পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
অভিযুক্ত বিএনপি নেতা কয়েস লুদীর মোবাইলে একাধিক বার কল দেয়া হলেও তিনি কলটি রিসিভ করেননি। তাই তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাককে মোবাইলে একাধিক বার কল দিলে তিনি ব্যস্ত আছেন বলেন কল কেটে দেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের