editor

প্রকাশিত: 11:24 AM, November 18, 2026

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিউকের নেওয়া প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা দেখে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকায় বিসিক ভবনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) গৃহীত আট উন্নয়ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিউকের পরিকল্পনায় রয়েছে স্থায়ী কার্যালয় স্থাপন, গ্রিন ইকো হাউজিং প্রকল্প, সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ, লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণ, আম্বরখানা কলোনি মাঠের সংস্কার, উপশহর মাঠের সৌন্দর্যবর্ধন এবং আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ।

সভা প্রসঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিউকের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ সভা হয়েছে। মন্ত্রী প্রকল্পগুলোর যথার্থতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং এগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সিউক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মাধ্যমে নগরবাসীর জন্য শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নাগরিক অবকাঠামোর উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরের উন্মুক্ত স্থানগুলোর পরিবেশ উন্নয়ন এবং লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সংস্থার নিজস্ব আয়ের ক্ষেত্র তৈরির পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে আম্বরখানা পয়েন্টের যানজট নিরসন প্রকল্পটি নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আম্বরখানা কলোনি মাঠের সংস্কার ও উপশহর মাঠের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরে উন্মুক্ত পরিবেশ ও বিনোদনের সুযোগ বাড়বে। শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন খেলার মাঠ নির্মিত হলে তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগও সম্প্রসারিত হবে।

এ ছাড়া গ্রিন ইকো হাউজিং প্রকল্প ও সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সিলেটের নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন, শিক্ষা, নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে সিউকের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা ও সহযোগিতায় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে। পরিকল্পিতভাবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরের নাগরিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

পরামর্শ সভায় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী স্থপতি চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী মো. ইবতেশাম আলম এবং সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল