admin
প্রকাশিত: 10:26 PM, June 3, 2025

হামলায় ভাংচুরকৃত আল-বারাকা ট্রাভেলস অফিসের চিত্র। ইনসেটে- প্রতিষ্ঠানের মালিক রুহেল আহমদ
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র ব্যবসায়ী রুহেল আহমদের মালিকানাধীন বসতবাড়ি এবং ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে সিরিজ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পূ্র্ব শত্রুতার জেরে দুর্ধর্ষ ক্যাডার আনিক আহমদের নেতৃত্বে ১৫/২০ জনের একটিদল ১ ও ২ জুন তারিখে (দুই দিন ব্যাপী) এই ঘটনা গুলো ঘটিয়েছে। প্রকাশ্য দিবালোকে মব সৃষ্টি করে ধারবাহিক ভাবে এই বেআইনী ঘটনা গুলো ঘটলেও পুলিশ প্রসাশন রহস্যজনক ভাবে নীরব রয়েছে! এতে স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও সরকার দলীয় ক্যাডারদের ভয়ে কেউ বাধা দেওয়া বা প্রতিবাদ করার সাহস পাননি। ঘটনার ক’দিন পূর্ব থেকেই ব্যবসায়ী রুহেল আহমদ স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আত্মগোপনে রয়েছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, আনিক আহমদ পূর্ব থেকেই একজন দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ছিল। বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির আশ্রয় প্রশ্রয়ে আনিক ত্রাসের রাজত্ব কয়েম করতে সক্ষম হয়েছে। এই আনিকের সাথে কয়েক বছর পূর্বে রুহেল আহমদের স্ত্রী দিলরুবা ইসলামের ব্যক্তিগত গোপন সর্ম্পক গড়ে উঠে। পরে একপর্যায় এই অনৈতিক গোপন সর্ম্পক দিলরুবা ইসলাম বন্ধ করে দিলে বিরোধের সৃষ্টি হয়। আনিক কিছুতেই দিলরুবাকে ছাড়তে রাজি নয়। এই নিয়ে আনিকের সাথে দিলরুবা ইসলাম ও তার স্বামী রুহেল আহমেদর বিরোধ চরম পর্যায় পৌছায়। আনিক ও তার সহযোগীরা দিলরুবা এবং তার স্বামী ব্যবসায়ী রুহেল আহমদকে প্রায়ই হুমকী ধামকি দিতো। এমনকি গত বছর ২৭ অক্টোবর আনিক তার দলবল নিয়ে রুহেল আহমদের উপর দুর্ধর্ষ হামলা চালিয়ে তার দুই পা ভেঙ্গে দেয় এবং রক্তাক্ত জখমপ্রাপ্ত করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে রুহেল আহমদ সুস্থ্য হওয়ার পর ফের তাদেরকে হুমকী ধামকি দিতে শুরু করে আনিক আহমদ। সাম্প্রতিক সময়ে আনিক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীদের দিয়ে একের পর এক বেপরোয়া হুমকীতে আতংকিত হয়ে নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে রুহেল আহমদ স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে গোপনে পালিয়ে আত্মগোপনে চলে গেছেন। তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে আনিক এই ঘটনা গুলো ঘটিয়েছে বলে রুহেল আহমদের স্বজনদের অভিমত।
ঘটনার প্রথম দিন ১ জুন রাত ৭.৩০ ঘটিকার দিকে ২০/২৫ জনের একদল সহযোগী নিয়ে রুহেল আহমদের ঘুঙ্গাদিয়াস্থ বসত বাড়িতে যায় আনিক আহমদ। তাদের সাথে হকিস্টিক, কুড়াল, দা ও আগ্নেয়াস্ত্র ছিল। বাড়ির গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে জোরপূর্বক বসত ঘরে ঢুকে তারা। এসময় ঘরের ভিতর রুহেল আহমদের বৃদ্ধ মা ও তাকে দেখাশুনাকারী এক মহিলা ছিলেন। তারা ঘরের ভিতর তল্লাশী করে দিলরুবা ও তার স্বামী সন্তানদের না পেয়ে চরম ক্ষুব্ধ হয়ে উঠে। বৃদ্ধার কাছে তাদের সন্ধান জানতে চেয়ে না পেয়ে, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে ঘর থেকে বের করে দেয়। পরে ঘরের ভিতর ও বাহিরে এলোপাতাড়ি ভাংচুর চালায় ও মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় আনিক গং। এসময় প্রতিবেশীরা বাহির থেকে সবকিছু দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ বাধা দিতে আসেনি। পরদিন ২ জুন সকাল ১০টার দিকে আনিক আহমদ দলবল নিয়ে রুহেল আহমদের মালিকানাধীন বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে অবস্থিত আল-বারাকা ট্রাভেলস, বেলা ১১টার দিকে শহরের নিমতলায় অবস্থিত আল-বারাকা ফিজিও থেরাপি সেন্টার ও আল-বারাকা ফুড প্রেস, দুপুর ১২.৩০ ঘটিকায় আল বারাকা এগ্রো ফার্ম এবং বেলা ৩ টার দিকে মনি বিউটি পার্লার ও কসমেটিক্স নামের সেলুনটিতে লুটপাট করে সন্ত্রাসী দল। অস্ত্রশস্ত্র নিয়ে ২০/২৫ জনের দলটি প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে এবং মারধর করে বের করে দেয়। পরে মূল্যবান সকল জিনিসপত্র লুটপাট করে গাড়িতে করে নিয়ে যায় এবং প্রতিষ্ঠানে ভাংচুর করে সবকিছু তছনছ করে দেয়। এই সিরিজ হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ জনমনে তীব্র ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়েছে। তবে চিহ্নিত দুর্ধর্ষ এই ক্যাডারদের ভয়ে কেউ প্রকাশ্যে এগিয়ে এসে প্রতিবাদ বা প্রতিরোধ করার সাহস পায়নি। ভয়ানক ও চরম বেআইনী এই ঘটনা গুলো দিবালোকে সিরিজ আকারে ঘটলেও আশ্চর্য্যজনক ভাবে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে! সন্ত্রাসীদের এই ঘটনা এবং পুলিশের নীরব ভূমিকায় জনমনে নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে চরম শংকা দেখা দিয়েছে। ঘটনার শিকার প্রতিষ্ঠান গুলোর কোন কর্মকর্তা-কর্মচারীও ভয়ে মিডিয়ার সামনে কিছু বলতে রাজি হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক প্রথমে কোন মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি বলেন, এবিষয়ে আমরা বিস্তারিত কিছু জানি না বা কেউ এখনো থানায় কোন লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন