editor

প্রকাশিত: 9:45 PM, November 21, 2026

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও সিলেটে প্রকাশ্যে ও দাপটের সাথে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা রাহুল দেবনাথ ও শান্ত দেবনাথের বিরুদ্ধে। তাদের এই কর্মকাণ্ডে সক্রিয় সহযোগী হিসেবে কাজ করছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা ও নগরীর নয়া সড়ক এলাকার বাসিন্দা অর্নক দাস গুপ্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের আলোচিত পিযুষ কান্তি দের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন রাহুল ও শান্ত দেবনাথ। সে সময় ভোটকেন্দ্র দখল ও অস্ত্রের মহড়াসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও রাহুল, শান্ত এবং তাদের সহযোগী অর্নক দাস গুপ্তের দাপট এখনো কমেনি; বরং তারা আগের মতোই এলাকায় প্রভাব বজায় রেখে চলছেন।
জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও গুপ্ত মিছিল বের করছে। সিলেটের বিভিন্ন স্থানেও এ ধরনের অগ্নিসংযোগ ও গুপ্ত মিছিলের ঘটনা ঘটছে, যার নেপথ্যে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল দেবনাথ, শান্ত দেবনাথ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা অর্নক দাস গুপ্তসহ তাদের সহযোগীরা। এছাড়া, উক্ত সন্ত্রাসীরা গোপনে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ সরবরাহের কাজেও লিপ্ত রয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে।
অভিযোগ করে অনেকেই বলেন, হত্যা ও বিস্ফোরকের মতো গুরুতর মামলার আসামি হওয়া সত্ত্বেও এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ থাকার পরও তারা প্রকাশ্যেই চলাফেরা করছেন কিভাবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জনমনে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের কোতোয়ালী মডেল থানা ও গোয়াইনঘাট থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও গুরুতর রক্তাক্ত জখমের অভিযোগে মোট ৫টি মামলা রয়েছে। মামলাগুলো হলো:
১. গোয়াইনঘাট থানা: মামলা নং- ৩০৩ (তারিখ: ২৮ আগস্ট ২০২৪)। ২. সিলেট কোতোয়ালী মডেল থানা: মামলা নং- ২০ (তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫)। ৩. সিলেট কোতোয়ালী মডেল থানা: মামলা নং- ৪০ (তারিখ: ২২ মে ২০২৫)। ৪. সিলেট কোতোয়ালী মডেল থানা: মামলা নং- ৩ (তারিখ: ০১ নভেম্বর ২০২৫)। ৫. সিলেট কোতোয়ালী মডেল থানা: মামলা নং- ১৮ (তারিখ: ১৩ আগস্ট ২০২৬)।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারভুক্ত এসব আসামি ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে