editor
প্রকাশিত: 4:34 PM, November 22, 2026
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য।
শনিবার (২১ নভেম্বর) কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং কলেজের শরীরচর্চা শিক্ষক যীশুতোষ দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী হাসান পারভেজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতা রাণী ভদ্র, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনজুর হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমীন নাজমী, প্রভাষক তাসমিন চৌধুরী, প্রভাষক পিনাক চৌধুরী, শরিফ আহমদ, আব্দুল জলিল সোহেল, আইনুল হক ও গৌর হরি দে প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়