editor
প্রকাশিত: 4:34 PM, November 24, 2026
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের সহযোগিতায় বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইনসান এইড এর চেয়ারপার্সন হাফেজ মাওলানা ইউসুফ সালেহ এর দিক নির্দেশনায় ২৩ নভেম্বর সোমবার সিলেট নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইনসান এইড এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী রফু মিয়া, রুহুল আমিন সেলিম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও ইনসান এইড’র দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে গরীব অসহায় প্রায় এক হাজার রোগীকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স লাগানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের রোগীদেরকে বিনামূল্যে চশমা, ঔষধ ও চোখের ড্রপ প্রদান এবং শারীরিক প্রতিবন্ধী রোগী, নিউরো রোগী, গর্ভবতী মা ও শিশুদেরকে ফ্রি চিকিৎসা শেষে ওষুধ দেয়া হয়েছে।
ইনসান এইড এর মাধ্যমে বিদেশী অভিজ্ঞ ডাক্তারদের ভালো ও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করে আগত রোগীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
মেডিকেল ক্যাম্প উদ্ভোবনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। ফলে নানা রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ইনসান এইড’র মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, বরং এটি সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি ভালোবাসার উজ্জ্বল বহিঃপ্রকাশ।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। মানবিক সেবার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসান এইডের এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা এই সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর