editor
প্রকাশিত: 11:33 AM, November 25, 2026
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদির ছেলে এবং দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত ১২টা থেকে নগরীর জল্লারপাড় এলাকার ‘হোটেল গ্র্যান্ড প্যালেসে’ এই অভিযান শুরু হয়। টানা পাঁচ ঘণ্টার তল্লাশি শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জল্লারপাড়ের হোটেল গ্র্যান্ড প্যালেসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কয়েকজন শীর্ষ নেতা অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে কোতোয়ালি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী হোটেলটির নিচে অবস্থান নেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃত ব্যক্তিরা মঙ্গলবার সকালে হোটেলটিতে কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন।
অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয় এবং পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের