editor

প্রকাশিত: 10:29 PM, December 24, 2020

অনুসন্ধানী সাংবাদিকতায় ব্র্যাক মাইগ্রেশান মিডিয়া পেলেন এটিএম তুরাব

অনুসন্ধানী সাংবাদিকতায় ব্র্যাক মাইগ্রেশান মিডিয়া পেলেন এটিএম তুরাব
ডেস্ক রিপোর্ট
অভিবাসন ইস্যু নিয়ে অনুসন্ধানী ও বস্তুুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ব্র্যাক মাইগ্রেশান মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক জালালাবাদের রিপোর্টার এটিএম তুরাব।
২০১৯ সালের জুন মাসে “স্বপ্নের দেশে ছুটতে গিয়ে জীবন নাশের গল্প শোনালেন ভাগ্যগুণে বেঁচে যাওয়া তিন যুবক” শিরোনামে জালালাবাদে প্রচারিত সংবাদ ছাড়াও একই বছর “স্বপ্নের দেশ ইতালীতে পাড়ি দিতে সাগরে প্রাণ দিতে হচ্ছে
সিলেটি তরুণদের” শিরোনামে আরো একটি সংবাদ প্রকশিত হয়। এতে সমুদ্রপথে পাচার হওয়া মানুষ ও তাদের পরিবারের দুর্দশা, দূর্ভোগ এবং পাচারকারীদের বিচারের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য তাকে এই এ্যওয়ার্ড দেওয়া হয়েছে।
ব্র্যাক-এর মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সাংবাদিকদের এই পুরস্কার তুলে দেন।
প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া এই তিন বিভাগে সেরা ১৩ জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। এতে স্থানীয় পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে দৈনিক জালালাবাদ।
সাংবাদিকদের পাওয়া প্রতিবেদনগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকতার শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড মূল্যায়ন করে। এ বছর জুরি বোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জনাব শেখ মোহাম্মদ রেফাত আলী, রাহনুমা সালাম খান এবং নিউজ২৪ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি।
এ বছর সংবাদপত্র (আঞ্চলিক) ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন, সিলেটের দৈনিক জালালাবাদের এ টি এম তুরাব (প্রথম), দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ফারুক মুনির (দ্বিতীয়) এবং দৈনিক ফেনীর সময়ের মোঃ এমদাদ উল্লাহ। সংবাদপত্র জাতীয় বিভাগে ইংরেজি দৈনিক নিউ এইজ এর ওয়াসিম উদ্দিন ভূঁইয়া প্রথম স্থান অধিকার করেন। দৈনিক প্রথম আলোর মোঃ মহিউদ্দিন দ্বিতীয় এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা তৃতীয় স্থান অধিকার করেন। টেলিভিশন বিভাগে ডিবিসি টেলিভিশনের সাবিনা ইয়াসমিন (সাবিনা পুঁথি) প্রথম স্থান অধিকার করেন। যমুনা টিভির সালাউদ্দিন আহমেদ (আহমেদ রেজা) দ্বিতীয় এবং নিউজ২৪ টিভির আশিকুর রহমান (শ্রাবন) তৃতীয় স্থান অধিকার করেন। রেডিও বিভাগে একমাত্র বিজয়ী বাংলাদেশ বেতারের মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, অভিবাসনখাতের উন্নয়নে ব্র্যাক যে কাজ করছে তা প্রশংসনীয়। অভিবাসন বিষয়ে যারা সাংবাদিকতা করেন তাদের পুরষ্কার দেওয়া একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আর সাংবাদিকদের মাধ্যমেই আমরা তথ্য পাই। তারাও এই খাতকে সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের কো-অপারেশন হেড মাউরিজিও চিয়ান, আইওএম বাংলাদেশের চিফ অফ মিশন গিওরগি গিগাওরি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ রেফাত আলী, শেখ মোহাম্মদ রাফায়াত, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর, কেএএম মোর্শদ, ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে