editor

প্রকাশিত: 3:56 PM, December 26, 2020

মৌলভীবাজারে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

মৌলভীবাজারে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের পাঁচঘরী বাড়িতে গ্রিল কেটে একটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। একই গ্রামের ওই বাড়ির পাশের অপর একটি বাড়িতে রান্না ঘরে থাকা খাদ্যে বিষাক্ত দ্রব্য মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের ৮ সদস্য। এলাকাবাসী ও ভুক্তভোগীদের প্রতিবেশীরা জানান, বুধবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে এই দু’টি দুর্ঘটনা ঘটে। ওই দু’টি ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। তারা জানান, দুর্লভপুর গ্রামের গাঁচঘরী বাড়ির মোহাম্মদ ইয়াহিয়ার ছেলে ইকরাম আহমদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাশের বাড়ির মো. লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা নিজেদের ঘর তালাবদ্ধ করে যান। সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখতে পান শয়ন ঘরের পেছন দিকের জানালার গ্রিল কেটে কে বা কারা ঘরে থাকা ৩টি মুঠোফোন, নগদ দেড় লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক লুৎফুর রহমান মানবজমিনকে জানান, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তার পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে গিয়েছিলেন। অনুষ্ঠান থেকে ফিরে এসে দেখতে পান জানালার গ্রিল কেটে ঘরের মালামাল লুট করা হয়েছে।অপরদিকে তাদের পাশের বাড়ির মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ইসলাম ফার্মেসি ও ঔষধঘর ফার্মেসির স্বত্বাধিকারী মো. ফখরুল ইসলাম ও খয়রুল ইসলামের বাড়িতে কে বা কারা তাদের রান্না ঘরে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মেশায়। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অসুস্থ একজন সদস্য জানান, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তারা রাতের খাবার খাওয়ার পর তাদের রক্ত বমি ও মাথা ঘুরতে থাকে।  কয়েকজন সদস্য অজ্ঞানও হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ওই পরিবারের গুরুতর অসুস্থরা হলেন- রিক্তা বেগম, রাহেলা বেগম, সুলতানা বেগম, ফখরুল ইসলাম, খয়রুল ইসলাম, সোহান ইসলাম, নোহান ইসলাম ও আফনান ইসলাম। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তাদের রান্না ঘরের জানালার পাশেই রান্না করা খাবারগুলি রাখা হয়। তাদের ধারণা হয়তো অসৎ উদ্দেশ্য হাসিলে কোনো দুষ্টচক্র খাদ্যে বিষাক্ত দ্রব্য মিশাতে পারে। একই গ্রামের পাশাপাশি দু’টি বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক মানবজমিনকে জানান, ঘটে যাওয়া ঘটনা দু’টি বিচ্ছিন্ন ঘটনা। একটির সঙ্গে অন্যটির সংশ্লিষ্টতা আছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসুস্থদের রান্না ঘর থেকে ওই খাবার সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। খাদ্যে বিষক্রিয়া না কি ওই ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে বের করা হবে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে