editor
প্রকাশিত: 4:33 PM, December 26, 2020
অনলাইন ডেস্ক
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সব সময়ই নিজের দলের নেতাকর্মীদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। আর বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। এজন্যই বিএনপি এদেশের মানুষের কাছে এতো জনপ্রিয় একটা দল। তিনি বলেন, ‘দেশে এখন ক্রিকেট খেলার মতো দিবা-রাত্রির ভোট হয়। যার জন্য জনগণ দেখে যে তাদের আর ভোট দেয়ার প্রয়োজন নাই। ইলেকশনের দিনের ভোট আগের দিন রাত্রে হয়ে যায়। জনগণের ভোট দেখা যায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিয়ে দেয়। যার জন্যই জনগণ ভোটকেন্দ্রে ভোট দিতে যায় না।এবং বর্তমান নির্বাচন কমিশনের প্রতি তাদের আর ন্যূনতম আস্থা নেই। ভোটের প্রতিও আস্থা নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের দলকে যেমন সুসংগঠিত করা দরকার। তেমনি দেশের মানুষের অবাধ ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার। তিনি বলেন ‘দেশে আজকে কথা বলার বাকস্বাধীনতা নেই। বিএনপি যদি সভা সমাবেশ করতে চায় তাতে বাধা দেয়া হচ্ছে। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগের সমাবেশে কেউ বাধা দিচ্ছে না। দেশের গণতন্ত্র এখন কার্যত বন্দিদশায়। কাজীর গরু খাতায় আছে গোয়ালে নেই। এ রকম হচ্ছে এখন বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে অধিকার আদায়ের জন্য নামতে হবে। মাঠে নামতে হলে দলকে তৃণমূলকে সাংগঠনিকভাবে মজবুত করতে হবে। গত বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বাড়িতে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মো. বদরুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি রেজিনা নাসের, সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিন বকস, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। এ ছাড়াও জেলা বিএনপিসহ অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কাউন্সিলে অংশ নেন। সভার দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতা, জেলা ও উপজেলা বিএনপি’র উপস্থিতিতে ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুককে সভাপতি ফখরুল ইসলামকে সিনিয়র সভাপতি, মিজানুর রহমান নিজামকে সাধারণ সম্পাদক ও মো. শফিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নাম ঘোষণা করেন জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান। কমিটি সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বিগত দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী এক সপ্তাহের মধ্যে ১০১ সদস্য কমিটি গঠন করার জন্য জেলা সভাপতি নবাগত নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।
S/H-(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে