admin

প্রকাশিত: 5:43 PM, December 26, 2020

পা পিছলে অজ্ঞান প্রেমিকা, জ্ঞান ফিরলে দেখেন প্রেমিকের ঝুলন্ত লাশ!

পা পিছলে অজ্ঞান প্রেমিকা, জ্ঞান ফিরলে দেখেন প্রেমিকের ঝুলন্ত লাশ!

কুলাউড়া প্রতিনিধি

প্রেমিকাকে নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক যুগল। সেখান থেকে ভারতে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু সেই চেষ্টায় ব্যার্থ হয়ে রাতে ফেরার সময় প্রেমিকা হঠাৎ পা পিছলে টিলার নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। ভোরে জ্ঞান ফিরে উপরে উঠে দেখেন একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিকের লাশ ঝুলছে। এসময় প্রেমিকা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঝুলন্ত লাশের পাশে বসে থাকে।

২৬ ডিসেম্বর শনিবার সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। এসময় ৪৬ বিজিবি মুড়ইছড়া ক্যাম্পের সদস্যসহ পুলিশ উপস্থিত ছিলো। ২৫ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে নোম্যান্সল্যান্ড জঙ্গলে।
স্থানীয় ও ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, ১৫ ডিসেম্বর শুক্রবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার (১৮) তার প্রেমিকা একই ইউনিয়নে কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী এনি আক্তারকে (১৬) নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে বেড়াতে নিয়ে যায়। সেখান থেকে ভারতে পালানোর চেষ্টা করে তারা। তবে তাতে ব্যার্থ হয়ে ফেরার পথে পা পিছলে টিলার নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এনি। জ্ঞান ফিরলে সে দেখতে পায় পড়নের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় শিপনের লাশ।

লাশের পাশে অবস্থানরত কিশোরী এনি আক্তার জানান, শিপনের সাথে তার ২ বছরের প্রেমের সম্পর্ক চলছিলো। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে তিনি বাড়ি রাগ করে শিপন মালাকারের সাথে ঘর ছাড়েন। কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জি এলাকায় আসেন। ততক্ষণে রাত নেমে আসে। গহীন অরণ্যে হাটতে গিয়ে তিনি পা ফসকে টিলার নিচে পড়ে যান। এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে। ভোরে যখন তার জ্ঞান ফিরে তখন তিনি উপরে উঠে শিপনের লাশ গাছের সাথে ঝুলতে দেখেন।

এনি আক্তার পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে। তিনি আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

কুলাউড়া থানার এসআই মাহসীন তালুকদার জানান, লাশের গায়ে অন্যকোন আঘাতের চিহ্ন ছিলো না। শিপনের পরণের সোয়েটার দিয়ে গলার সাথে ফাঁস লাগানো ছিলো। ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যাই করেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে