editor
প্রকাশিত: 11:27 PM, December 26, 2020
অনলাইন ডেস্ক:
নির্বাচন নিয়ে এদেশের মানুষের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনের সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে জনগণের কোনোরকম আগ্রহ নেই। এই নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জ। ইভিএম ব্যবহার করে ভোট দিলে ভোটাররা একটা কাগজ পায় সেটা পর্যন্ত ভোটারদের দেয়া হয় না।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করে। তাই বিএনপি এই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। এ দেশ এমনকি সারা পৃথিবীর মানুষ জানে, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর রাতেই সেটি হয়েছে, আওয়ামী লীগ সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করে তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে গেছে।
আজকাল তারা বক্তৃতায় তাই ‘রেজিমেন্টাল ডেমোক্রেসি’র কথা বলেন, উন্নয়নের জন্য ধারাবাহিকতার কথা বলেন, এটা তাদের সেই বাকশাল প্রতিষ্ঠার সুপ্ত বাসনা যা আগে তারা ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করতে পারেনি। আদালতকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক সংষ্কৃতির বিপরীতে তত্বাবধায়ক সরকার পদ্ধতি ব্যবহার করে তারা সেটাই প্রতিষ্ঠা করার অপচেষ্টা করে যাচ্ছে।
করোনার টিকা নিয়ে সরকার মহা লুটপাটের পরিকল্পনা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, প্রতি টিকায় ১.৭৮ ডলার বেশি মূল্যে কেনা হচ্ছে টিকা যা জনগণের ট্যাক্সের টাকাতেই পরিশোধ করা হবে। টিকার কন্ট্রাক্ট সরকারের একজন উপদেষ্টাকে দিয়ে দেয়া হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, সরকার দূর্নীতিকেই নিজেদের সরকারি নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। টিকাটি মূল মূল্যেই কিনতে হবে। করোনা টিকা সংক্রান্ত বিএনপি’র কর্মসূচির প্রস্তাবনা আসন্ন স্ট্যান্ডিং কমিটির সভায় গ্রহণ করে সেটা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরি, এড. জয়নাল আবেদিন জয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন