editor
প্রকাশিত: 12:40 AM, December 27, 2020
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা করা জাগোদল বৃহত্তর সিলেট সদর উপজেলার আহ্বায়ক এবং পরবর্তীতে সিলেট বিএনপির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান সম্প্রতি সিলেট বিএনপির দু-গ্রুপের কোন্দল এবং কাঁদা ছুড়াছড়ি বন্ধ করে, দলের দুঃসময়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রবীণ এই বিএনপি নেতা বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ রাজনীতির প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বর্তমানে আমাদের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রায় ২ বছর যাবৎ সাজাপ্রাপ্ত হয়ে বন্দি অবস্থায় আছেন। বিএনপি এখন দুঃসময় পার করছে। এখন আমাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়েক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের কথা চিন্তা করে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে ওঠে সিলেট বিএনপিকে গ্রুপিং এবং কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। তিনি দলের এই দুঃসময়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সিলেট বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সকল নেতৃবৃন্দকে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান।বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন