admin

প্রকাশিত: 2:09 PM, December 27, 2020

সম্পাদকীয়

সম্পাদকীয়

করোনার টিকা
মাঠের প্রস্তুতিতে ঘাটতি দূর করুন
দেশে করোনাভাইরাসের টিকা আনার প্রস্তুতি চলছে। টিকা আসার দিন যত ঘনিয়ে আসছে, ততই টিকা প্রয়োগের পরিকল্পনা বাস্তবায়ন কতটা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে, তা নিয়ে সংশয় দানা বাঁধছে। সংশ্লিষ্টরা বলছেন, কাগজে-কলমে গোছানো পরিকল্পনার মাঠে গিয়ে হোঁচট খাওয়ার শঙ্কা রয়েছে। কারণ টিকা প্রয়োগের জন্য হাসপাতাল ছাড়া আর কোনো কেন্দ্রের বিষয়টি পরিকল্পনায় নেই। মাঠপর্যায়ে টিকা বহনের ব্যবস্থা ঠিক আছে কি না তা-ও বিবেচনা করা হয়নি। কার নির্দেশনায় বা পরিচালনায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেটাও ঠিক করা হয়নি। কেন্দ্র থেকে যেমন প্রস্তুতির কথা বলা হচ্ছে, কালের কণ্ঠ’র অনুসন্ধানে অনেক এলাকায়ই তেমন দেখা যায়নি। সমন্বয়হীনতা ও বিশৃঙ্খলার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন জেলার সিভিল সার্জন বা দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত অন্তত ১৫টি জেলায় করোনার টিকা ব্যবস্থাপনাসংক্রান্ত নির্দেশনা যায়নি। বেশ কয়েকটি জেলায় প্রশিক্ষণ ও কমিটি হয়নি। বেশির ভাগ বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ঢাকায় এক ধরনের এবং ঢাকার বাইরে আরেক ধরনের সমস্যা হতে পারে। জেলা-উপজেলায় অভীষ্ট জনগোষ্ঠীর জন্য টিকা নিশ্চিত করা জটিল হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সরকারের জনস্বাস্থ্যবিষয়ক কারিগরি পরামর্শক কমিটির একজন সদস্য দুটি বড় বিষয় নিয়ে আশঙ্কা আছে বলেছেন। তিনি বলেন, এক. পরিকল্পনা বাস্তবায়নের সময় জেলাপর্যায়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক, সংসদ সদস্য বা অন্য প্রভাবশালীদের মধ্যে কমান্ডিং নিয়ে ঝামেলা বাধবে। একেকজন একেকভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। টিকাদান ও টিকা ব্যবস্থাপনা আলাদা বিষয় হওয়ায় সিভিল সার্জন ও অন্যদের মধ্যে সমন্বয়হীনতার প্রশ্ন উঠতে পারে। সমন্বয়হীনতা এখনো দৃশ্যমান। তাই পরিকল্পনায় জেলাপর্যায়ে কে হবেন চূড়ান্ত নেতৃত্ব ব্যক্তি তা ওপর থেকে ঠিক করে দেওয়া উচিত। দুই. জনসাধারণ এই টিকার গুরুত্ব বা ঝুঁকির বিষয়টি ঠিকমতো কতটা বুঝতে পারবে তা-ও বড় প্রসঙ্গ হয়ে দাঁড়াতে পারে। কারিগরি কিছু বিষয়ও মুখ্য হয়ে উঠতে পারে, যা হয়তো এখনো ভাবা হয়নি।
পরিকল্পনা করা যত সহজ, মাঠপর্যায়ে বাস্তবায়ন তত সহজ না-ও হতে পারে। অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। সব বিবেচনায় নিতে হবে। শুধু সরকারি হাসপাতালে টিকা দেওয়ার ব্যবস্থা করলে হবে না। ঢাকা ও জেলাপর্যায়ে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপনেরও প্রয়োজন আছে। তাহলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দেবে না বলে আমরা মনে করি। সুচারুভাবে এ কাজ করা উচিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন