admin
প্রকাশিত: 3:32 PM, December 28, 2020
আরমিন সুলতানা
সফল হতে কে না চায়? কিন্তু কয়জন জীবনে সফলতা অর্জন করতে পারে? ভালো অভ্যাস আর পরিশ্রমই আপনাকে সফলতার দ্বারে পৌঁছাতে সাহায্য করবে। তাই আজ থেকে পরিশ্রম করা শুরু করুন এবং বদলে ফেলুন কিছু অভ্যাস। যে অভ্যাসগুলো আপনাকে সফল হতে দিচ্ছে না। সফল হতে চাইলে সকালে ঘুম থেকে উঠে কখনোই টিভি দেখবেন না। এতে আপনার অনেকটা সময় ব্যয় হবে এবং দিনের শুরুতেই আপনার সৃজনশীলতাও নষ্ট হবে। দেরি করে ক্লাস বা কর্মক্ষেত্রে পৌঁছানোর স্বভাব অনেকেরই রয়েছে। এ অভ্যাস আপনার সফলতার পথে অনেক বড় বাধা। সময় মেনে কাজ করলে আপনার পৌঁছাতে দেরি হবে না এবং সময়মতো সবটুকু কাজ গুছিয়ে ফেলাও সম্ভব হবে। তাই আর দেরি নয়। দুপুরে না খাওয়ার অভ্যাসটা আজই বদলে ফেলুন। কারণ, এই অভ্যাস আপনার কর্মক্ষমতা নষ্ট করছে। এমনটা হলে আপনি জীবনে সফল হবেন কীভাবে, বলুন? একবারেই সব কাজ করার স্বভাবের কারণেই আপনি এত পিছিয়ে। কখনোই একসঙ্গে অনেকগুলো কাজ সঠিকভাবে করা যায় না। তাই কাজ করার আগে পরিকল্পনা করে নিন, কোনটা আগে করবেন আর কোনটা পরে। সময়টাও ভাগ করে নিন। এতে সব কাজ শেষ করাও সহজ হবে । অন্যের দোষ বলে বেড়ানো খুবই বাজে অভ্যাস। হয়তো কারো দোষ বলে আপনার সাময়িক উন্নতি হবে। কিন্তু জীবনে সফল হতে চাইলে এটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই অন্যের ক্ষতির চিন্তা করে সময় নষ্ট না করে নিজের সাফল্যের কথা ভাবুন। অযথা টাকা নষ্ট করবেন না। টাকার মূল্য দিতে শিখুন। পার্টিতে যাওয়া, বন্ধুদের পেছনে প্রতিদিন টাকা ব্যয় করা আপনার ক্ষতির অন্যতম কারণ। এ অভ্যাসের কারণে আপনাকে তাদের সময় দিতে হয়। টাকা ও সময় দুটোই সফল হওয়ার জন্য জরুরি বারবার ফোন দেখার অভ্যাসটাও বদলে ফেলুন। সামাজিক মাধ্যমের কারণে আমরা দিনের বেশিরভাগ সময়ই ফোনের দিকে তাকিয়ে থাকি। এতে আপনার অনেক সময় নষ্ট হয়। এমনকি কাজেও মন বসে না। তাই সফল হতে চাইলে ফোন থেকে দূরে থাকুন।আশা করব কথা গুলো আপনাদের কিছুটা হলে ও কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে