admin
প্রকাশিত: 4:00 PM, December 28, 2020
বড়লেখা প্রতিনিধি
সকাল সাড়ে ১১টা। শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নারী ভোটার ফাতেমা বেগম। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘আগের চেয়ে ভোট দেওয়া সোজা। কমসময়ে ভোট দেওয়া যায়। কোনো সমস্যা হয়নি।’
তিনি আরও জানান, মেশিনে আমার ভোট অন্য কারও দেওয়ার সুযোগ নেই।
একই কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার পর সুলতানা আক্তার নামের এক নারী ভোটার বলেন, ‘নতুন পদ্ধতিতে ভোট দিতে ঝামেলা হয়নি। খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছি।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দেবল সরকার জানান, সকাল ৯টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়ছে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ১ হাজার ৪৪৪। সকাল ১০টা পর্যন্ত ১৮০টি ভোট পড়েছে।
এছাড়াও শহরের পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদীয়া আলীয়া ফাজিল মাদ্রাসা, গাজীটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও স্বাভাবিকভাবে ভোট চলতে দেখা গেছে।
আজ সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। ১০টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে নারী-পুরুষরা ভোটধিকার প্রয়োগ করছেন।
বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং সন্তোষজনক ভোটার উপস্থিতি।’
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে