editor
প্রকাশিত: 5:51 PM, December 28, 2020
নিজস্ব প্রতিবেদক
পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে আজ সারাদেশে অনুষ্ঠিত ২৫ টি পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা এবং প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতাসীন দলের ব্যাপক অনিয়ম ও কারচুপি, ভোট ডাকাতি এবং ভোটারদের বাধাদানের মধ্য দিয়ে যে তাণ্ডব চালানোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ গণ-আন্দোলন ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প রাস্তা খোলা নেই ।তিনি বলেন, বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদেরকে পর্যন্ত ভোটদানে বাধা দেয়া হয়েছে। পরবর্তী ধাপের নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে।সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে অনেকে নিরাপত্তাহীন বোধ করছেন। তারাবো পৌরসভার মেয়র প্রার্থী ক্ষমতাসীনদের হুমকি এবং চাপের মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সর্বত্র প্রশাসন নির্বাচনের পরিবেশ তৈরি না করে বরং সরকারদলীয় সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে তাহলে তাদেরকে দ্রুত দায়িত্ব ছেড়ে চলে যাওয়া উচিত।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন