editor
প্রকাশিত: 8:07 PM, December 28, 2020
অনলাইন ডেস্ক:
করোনা থেকে সুস্থ হয়ে মারা গেলেন খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খান। ভোট চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরই করোনা ভাইরাস ধরা পড়ে তার। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় হাসপাতালেই মারা যান তিনি।
জানা যায়, কয়েক দিন আগে তার করোনা নেগেটিভ এসেছে। তবে ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়ে গিয়েছিল। করোনায় আক্রান্ত থাকা অবস্থায় তার পক্ষে প্রচারণায় অংশ নেন দাকোপ উপজেলা, জেলা ও নগর বিএনপির নেতারা।
নির্বাচনে অনিয়মের অভিযোগে সোমবার বেলা পৌনে ২টায় ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। আবুল খয়ের খান দাকোপ উপজেলা বিএনপির সভাপতি ও চালনা পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন