editor
প্রকাশিত: 4:20 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক:
মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সোমবার বিকেলে উপাচার্য অফিস-সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ বক্তৃতামালার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ এবং ‘উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ যৌথভাবে এ বক্তৃতামালার আয়োজন করে।
উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আতিউর রহমানের সভাপতিত্বে এবং রিসার্চ ফেলো হাসান নিটোলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ফকরুল আলম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ধন্যবাদ জানান উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবদুল বাছির।
অনুষ্ঠানে অধ্যাপক শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি স্থাপন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি এই ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে ইউজিসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ নিয়ে গবেষণা পরিচালনা এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে এই ইনস্টিটিউট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।
উপাচার্য আখতারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মৌলিক গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠা করা হয়েছে।প্রচলিত প্রতিষ্ঠানের বাইরে স্বতন্ত্র ও ভিন্ন আঙ্গিকের প্রতিষ্ঠান হিসেবে এই ইনস্টিটিউটকে গড়ে তোলা হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শিক্ষা ও গবেষণার নানা শাখায় এ প্রতিষ্ঠান ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করার জন্য তিনি ইনস্টিটিউটের সঙ্গে জড়িত শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।মূল বক্তব্যে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন, সার্বভৌম ও অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফলে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কে উচ্চতর জ্ঞানার্জন ও গবেষণার সুযোগ পাবে। তারা বঙ্গবন্ধুকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে।সভাপতির বক্তব্যে আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, শিক্ষা দর্শন, অর্থনীতি দর্শনসহ সব দর্শন নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন। এছাড়া তার ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দকে বিশ্নেষণ করা প্রয়োজন।
মুজিববর্ষ উপলক্ষে প্রতি মাসে এই বক্তৃতামালার আয়োজন করা হবে। এতে দেশের প্রথিতযশা ব্যক্তিরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তব্য দেবেন
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন