editor

প্রকাশিত: 4:45 PM, December 29, 2020

বছরজুড়ে করোনায় আক্রান্ত ১৮ হাজার পুলিশ, মৃত্যু ৮২

বছরজুড়ে করোনায় আক্রান্ত ১৮ হাজার পুলিশ, মৃত্যু ৮২

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮ হাজার ৮১১ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৮২ জন। এখনও চিকিৎসাধীন ৩১৭ জন।আজ ডিএমপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়, গত রোববার পর্যন্ত ১৮ হাজার ৮১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি ছয়জন, ডিআইজি ১০, অতিরিক্ত ডিআইজি ১৯, পুলিশ সুপার ১১২, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭, সহকারী পুলিশ সুপার ২২৮, ইন্সপেক্টর ৯৫৭, এসআই তিন হাজার সাত, এএসআই দুই হাজার ৮৩৫, নায়েক ৫৫০, কনস্টেবল আট হাজার ৮২৩ জন এবং অন্যান্য দুই হাজার ৭৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮২ জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন হাজার ১৭৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ১১১ জন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন। আক্রান্তদের মধ্যে যুগ্ম কমিশনার তিনজন, উপপুলিশ কমিশনার ১৬, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ৫০, সহকারী পুলিশ কমিশনার ২৯, ইন্সপেক্টর ১৮০, এসআই ৫৮৮, এএসআই ৫০৫, নায়েক ১০৭, কনস্টেবল এক হাজার ৫৫৩ জন এবং অন্যান্য ১৪৭ জন। ডিএমপির ওই প্রতিবেদনে আরও জানানো হয়, করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনেক মানবিক আচরণ করেছেন। আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত নিয়ে সেবা দিয়েছেন। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাওয়ার পৌঁছে দিয়েছেন। এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এখানেও থেমে থাকেননি তারা; অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্য সুস্থ হয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়েছেন।

 

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন