editor

প্রকাশিত: 1:12 PM, December 30, 2020

বেসরকারি হাসপাতালেও করোনার টিকা দেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

বেসরকারি হাসপাতালেও করোনার টিকা দেয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বেসরকারি হাসপাতালেও করোনাভাইরাসের টিকা দেয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল আলোচনাসভায় তিনি এ আশ্বাস দেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু পরিকল্পনামাফিক হলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য সংস্থার অনুমোদন পেলে জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই দেশে কোভিড-১৯ টিকা আসবে।তিনি বলেন, টিকা দেয়ার জন্য সরকারে সব ধরনের প্রস্তুতি আছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কারণে টিকা দেয়ার ব্যাপারে বাংলাদেশের অভিজ্ঞতাও অনেক। তারপরও সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যুক্ত করা হতে পারে।‘এটা অনেক ব্যাপক কর্মযজ্ঞ। সরকার যখন দেবে পাশাপাশি বেসরকারি খাতকেও এতে সম্পৃক্ত করা হবে। আমি আপাতত এইটুকু বলতে পারি, সরকার যখন দেবে, তখন আমি চেষ্টা করব আপনারাও যেন ভ্যাকসিনটা দিতে পারেন।’এক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসায় বেসরকারি খাতকে যুক্ত করার কথাও বলেন তিনি।জাহিদ মালেক বলেন, এতে মানুষের ভোগান্তি কমেছে। অ্যান্টিজেন টেস্টও বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছতিনি বলেন, আমরা চেষ্টা করছি বেসরকারি খাতের সহায়তা নিতে। এজন্য বিদেশে যারা যাবে তাদের, দেশের মানুষের টেস্ট করার কাজে বেসরকারি খাততে সম্পৃক্ত করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টও বেসরকারি হাসপাতালে দিয়ে দেব। কয়েকটি প্রতিষ্ঠান আবেদন করেছে।বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষায় যেন কোনো ভুল না হয় সেদিকে বাড়তি নজর রাখতে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।তিনি বলেন, কোনো পরীক্ষায় যেন ভুল না হয়, দেশের ইমেজের যেন ক্ষতি না হয়। এ বিষয়ে আপনারা সজাগ থাকবেন।‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-১৯ এর নতুন স্ট্রেন ছড়ানো নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক আলোচনায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান সভাপতিত্ব করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, বিপিএমএর মহাসচিব আনোয়ার খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম আলোচনায় অংশ নেন।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন