editor
প্রকাশিত: 2:58 PM, December 30, 2020
অনলাইন ডেস্ক
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে। আগামী ১১ই জানুয়ারির মধ্যে ভাঙ্গা বাজারের বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে টিনপট্টিতে আয়োজিত এক স্থানীয় পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে একটা কেন, হাজারটা মামলা খেতেও আমি প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ঠিক তখনই তার উল্টো চিত্র ভাঙ্গা উপজেলা প্রশাসনে। প্রশাসনের দুই কর্মকর্তা ভাঙ্গাবাসীকে ব্যবহার করে যেভাবে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে। তাতে মনে হয় দেশে আইন বলে কিছু নেই। ভাঙ্গা বাজারের ভেতরে সরকারি জায়গার ৮৮টি দোকান বরাদ্দের নামে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানায়- জরুরি ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত এদের বিরুদ্ধে করা হউক।ইউএনও রকিবুর রহমান খান ও এসিল্যান্ড আল-আমিন তাদের ইচ্ছামত অনিয়ম করে যাচ্ছেন। দেশের সকল মিডিয়ায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে, তারপরেও সে বহাল তবিয়তে তাদের বাণিজ্য করে যাচ্ছেন। আগামী ১১ই জানুয়ারির মধ্যে বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে লাগাতার হরতাল পালন করা হবে। সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার স¤পাদক মজিবর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফাইজুর রহমান প্রমুখ।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন