admin

প্রকাশিত: 5:56 PM, December 30, 2020

সিলেটের ৩ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি

সিলেটের ৩ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এর মধ্যে সিলেট বিভাগের তিনটি গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিভাগের তিনটি পৌরসভায় এবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি।পৌরসভাগুলোর মধ্যে বিএনপির মনোনয়ন লাভ করেছেন গোলাপগঞ্জে পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জকিগঞ্জে পৌর বিএনপির আহ্বায়ক, পৌরভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও মৌলভীবাজার সদরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান।

গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এই তিনটিতে ‘মেয়র’ পদে বিএনপির মনোনয়নপত্র চূড়ান্ত করেছে দলটি। রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বেলা ১১টার দিকে ওই চূড়ান্ত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হবে।

এর আগে গত ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকের দলীয় প্রার্থী নির্বাচন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। সিলেট বিভাগের মধ্যে জেলার গোলাপগঞ্জে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ও মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক বর্তমান মেয়র মো. ফজলুর রহমান।

 তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের তিনটিসহ সারা দেশের ৬৪টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। মনোনয়পত্র বাছাই আগামী বছরের ০৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন