admin
প্রকাশিত: 2:53 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক
শৃঙ্খলাহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। মাঝিবিহীন নৌকা যেমন স্রোতের টানে যেখানে সেখানে চলে যায়, ঠিক শৃঙ্খলাহীন স্বেচ্ছাচারী মানুষ ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যায়। মানুষ বুদ্ধিমান জীব। একই সাথে নিয়ম-শৃঙ্খলার প্রতি পরম শ্রদ্ধাশীল। এ গুণের ফলেই মানুষ সমাজ গঠন করে একত্রে বসবাস করতে অভ্যস্ত। সমাজ জীবনে যেমন ব্যক্তি জীবনেও তেমনি মানুষের জন্য নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অপরিহার্য। জীবন চলার পথে প্রতিটি কাজের সুনির্দিষ্ট নিয়মকানুন বিদ্যমান। সে নিয়মকেই বলা হয় শৃঙ্খলা। জীবনকে সুন্দর ও উন্নত করে গড়ে তুলতে শৃঙ্খলাবোধের একান্ত প্রয়োজন। কারণ শৃঙ্খলাই সৌন্দর্য ও জাতীয় উন্নতির অন্যতম উপায়। শৃঙ্খলা ছাড়া মানবজীবন চলতে পারে না। বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান, ধর্মীয়-সাংস্কৃতিক, সামাজিক অনুষ্ঠান প্রভৃতি সব কিছুই নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী হয়ে থাকে। নিয়ম-শৃঙ্খলা না থাকলে সমাজে চরম আকারে শান্তি-শৃঙ্খলা বিঘিন্ত হয়। তাই নিয়ম-শৃঙ্খলা সমাজজীবনের জন্য অপরিহার্য। শৃঙ্খলাই সমাজকে সুন্দর ও সার্থক করে তোলে। আর শৈশবকালই হচ্ছে মানব জীবনে প্রবেশের সিংহদ্বার। কাজেই শৈশবের সূচনালগ্নেই শৃঙ্খলা ও নিয়মানুশীলনের শিক্ষা গ্রহণ একান্ত জরুরি। মানব জীবনে শ্রেষ্ঠ লক্ষ্যে পৌঁছতে হলে চাই নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধের নিখুঁত ও আন্তরিক অনুশীলন। কঠিন নিয়মের বাঁধনে বাঁধতে না পারলে পরিবারে ভাঙন ধরে, সমাজ টেকে না, রাষ্ট্র পর্যন্ত বিপর্যস্ত হয়, প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। সামান্য পিঁপড়া ও মৌমাছিও সুশৃঙ্খলভাবে একতাবদ্ধ হয়ে মিলেমিশে শান্তিপূর্ণ জীবনযাপন করে। কাজেই আমরা পশুপাখি ও ক্ষুদ্র প্রাণীর জীবন যাত্রার প্রক্রিয়া ও পদ্ধতি থেকেও অনায়াসে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার শিক্ষা গ্রহণ করতে পারি ।জীবন চলার প্রতিটি ক্ষেত্রে আমাদের শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার প্রতি অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে, অন্যথায় জীবনভর পরাজয়ের গ্লানি বহন করতে হবে। পৃথিবীতে যারা বড় হয়েছেন, স্মরণীয় হয়েছেন, তারা জীবন চলার সর্বক্ষেত্রে কঠোরভাবে শৃঙ্খলা ও নিয়মনীতি পালন করেছেন। সে জন্য নিয়ম শৃঙ্খলাহীন মানুষ বা জাতি কোনো দিন উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। আমাদের সবার জীবন সফল ও স্বার্থক করে গড়ে তুলতে শৃঙ্খলাবদ্ধ জীবন একান্ত প্রয়োজন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল