admin
প্রকাশিত: 2:57 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ৩১ ডিসেম্বর ২০২০ইংরেজি, ১৬ পৌষ ১৪২৭ বাংলা, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২ আরবী, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন। ১৯৮৩- ব্রুনাই এর স্বাধীনতা ঘোষণা হয়। ১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয় । ১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর। ১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে। ১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় । ১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ – আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর। ১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন। ২০০২ – জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু। ২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল। ২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।
জন্ম: ১৯৩৮ – লেখক আল কামাল আবদুল ওহাব জন্মগ্রহণ করেন। ১৯১১ – চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম জন্মগ্রহন করেন। ১৯১৮ – শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন। ১৯৪৫ – তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান জন্মগ্রহণ করেন। ১৯৪৮ – কবি হাবীবুল্লাহ সিরাজী জন্মগ্রহণ করেন। ১৯৫২ – কবি ত্রিদিব দস্তিদার জন্মগ্রহণ করেন। ১৯৮৬ – বাংলাদেশী ক্রিকেটার নাঈম ইসলাম জন্মগ্রহণ করেন।
মৃত্যু: ১৯৪০ – চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই এর চীনের শাংহাইয়ে মুত্যু হয়। ১৯৫২ – স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতির মুত্যু হয়। ১৯৮৩ – বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান এর মুত্যু হয়। ১৯৯০ – বাংলাদেশের কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ এর মুত্যু হয়। দিবস : আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান), নভি গড ইভ (রাশিয়া), অমিসোকা (জাপান), খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল