editor

প্রকাশিত: 5:24 PM, September 16, 2020

চেম্বার ও কর অঞ্চল সিলেটের যৌথ সভা

চেম্বার ও কর অঞ্চল সিলেটের যৌথ সভা

6

ব্যবসায়ীদের রাজস্বের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় : সাইফুল হক
করদাতাদের অডিটে না ফেলার অনুরোধ সিলেট চেম্বারের

নিজস্ব প্রতিবেদক
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কর অঞ্চল-সিলেট এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল বুধবার দুপুরে চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব। সভায় কর অঞ্চল-সিলেট এর কমিশনার মো. সাইফুল হক বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির চালিকাশক্তি। ব্যবসায়ীদের প্রদানকৃত রাজস্বের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, চলমান করোনা মহামারির কারণে এ বছর আয়কর মেলা হবে না। তবে ব্যবসায়ীদের সুবিধার জন্য আমরা কর অফিসে একটি পরামর্শ কেন্দ্র স্থাপন করেছি।
তিনি উল্লেখ করেন, সিলেট চেম্বারসহ সংশ্লিষ্ট সকলের দাবির প্রেক্ষিতে সিলেটে কর ভবন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি কর ভবন বাস্তবায়ন ও সকল ব্যবসায়ীদেরকে করের আওতায় আনতে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন। তিনি আয়কর রিটার্ন দাখিল সহজিকরণ, পাসপোর্টের মাধ্যমে ই-টিআইএন প্রদানসহ সিলেট চেম্বারের দাবি-দাওয়াসমূহ বিবেচনার আশ্বাস প্রদান করেন।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার পাশাপাশি সরকারের রাজস্ব প্রদানে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণে কাজ করে থাকে। সিলেটের ব্যবসায়ীরা কর প্রদানে বরাবরই আন্তরিক। এজন্য ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে সিলেট চেম্বার ও ব্যবসায়ীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
তিনি কর প্রদানে ব্যবসায়ীরা যেন কোনো ধরণের হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য কর কমিশনারকে অনুরোধ জানান। তিনি বলেন, চলমান কর ব্যবস্থায় অডিট এবং সার্বজনীন স্বনির্ধারনী আইনের মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে। নিয়মিত কর পরিশোধকারী করদাতাদের রিটার্নগুলোকে ইচ্ছামাফিক অডিটের আওতাভুক্ত করা হচ্ছে। যার ফলে করদাতাদের আইনি খরচ ও হয়রানি দু’টোই বৃদ্ধি পায়। তিনি আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজিকরণ এবং করোনা মহামারি চলকালীন সময়ে কোনো করদাতাকে অডিটে না ফেলার অনুরোধ জানান।
সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রবাসী অধ্যূষিত অঞ্চল হিসেবে অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জাতীয় পরিচয় পত্র না থাকায় তারা ই-টিআইএন গ্রহণ করতে পারছেন না। তাই সিলেটের প্রবাসীদের জন্য পাসপোর্টের মাধ্যমে ই-টিআইএন গ্রহণের ব্যবস্থা রাখার অনুরোধ জানান। এছাড়াও কর অফিসে ব্যবসায়ীদের জন্য হেল্প ডেস্ক খোলা ও কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মো. আবু সৈয়দ সোহেল, যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার ও শাহেদ আহমদ চৌধুরী, উপ-কর কমিশনার কাজল সিংহ ও মো. আবু সাঈদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ভ্যাট বাজেট শুল্ক কর ও ট্যারিফ সাব-কমিটির আহ্বায়ক ও পরিচালক মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

3   4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3