editor
প্রকাশিত: 4:00 PM, December 31, 2020
অনলাইন ডেস্ক:
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছেন, তাদের সেই বীরত্ব গাঁথা তাদের কণ্ঠেই ধারণ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু-তিন মাসের মধ্যে ‘বীরদের কণ্ঠে বীরগাঁথা’ শিরোনামে সেসব কাহিনী ধারণ শুরু হবে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গবেষণা গ্রন্থ নৌ-যুদ্ধ একাত্তরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন।তিনি বলেন, আমরা মন্ত্রণালয় থেকে একটি কর্মসূচি নিয়েছি বীরের কণ্ঠে বীর গাঁথা। জীবিত মুক্তিযোদ্ধার মৌখিক ভাষ্য আমরা ১৫ থেকে ২০ মিনিটে শুনতে চাই, সেটা আর্কাইভে রাখব। যতদিন এই পৃথিবী থাকে ততদিন যেন সংরক্ষিত হয়।আগামী দু-তিন মাসের মধ্যে রেকর্ড করা শুরু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেক ব্যক্তির (বীর মুক্তিযোদ্ধ) বাড়ি বাড়ি গিয়ে রেকর্ড করবে এবং সেগুলো সারাজীবন সংরক্ষিত থাকবে।তিনি বলেন, ১৫-২০ মিনিট ভিডিও করে রাখব কীভাবে মুক্তিযুদ্ধে এলেন, অভিজ্ঞতা কী। ভবিষ্যতে ইতিহাসবিদরা সঠিক ইতহাস লিখবে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মাহবুব এলাহী বীর প্রতীক, নৌ কমান্ডার মাহবুবুর রহমান, ক্যাপ্টেন (অব.) আবদুস সত্তার বীর প্রতীক, রবিউল আলম বীর উত্তম, ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার অ্যাসোসিয়েসনের কো-চেয়ারম্যান হাবিবুল হক খোকন অনুষ্ঠানে বক্তব্য দেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন