editor

প্রকাশিত: 4:56 PM, December 31, 2020

মৌলভীবাজারে আওয়ামী লীগের বিজয় বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালিত

মৌলভীবাজারে আওয়ামী লীগের বিজয় বিএনপি’র গণতন্ত্র হত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারে গণতন্ত্রের বিজয় দিবস ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে শহরের চৌমুহনা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশের মধে দিয়ে শেষ হয়। র‌্যালি ও পথ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজলসহ আওয়ামীলীগ,যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে একই সময়ে দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে শহরের এম. সাইফুর রহমান রোড (সেন্ট্রাল রোড) থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনা (সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে) এলাকায় গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সমাবেশে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) এর পরিচালনায় ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক  পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি (সাবেক ইউপি চেয়ারম্যান) মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, মৌলভীবাজার পৌর বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র সহ-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে