admin
প্রকাশিত: 5:04 PM, December 31, 2020
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারলে আমরা নিজেরাই সম্মানীত হই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। যার কারণে আমরা আজ একটি লাল-সবুজের পতাকা পেয়েছি।
৩১ ডিসেম্বর বৃহম্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপহার সরূপ উন্নতমানের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মন্নাফ খান সহ সিলেট নগরীর বীর মুক্তিযোদ্ধারা ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন