editor
প্রকাশিত: 10:08 PM, December 31, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সদর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ভাটিদিহি-বড় মাগরি রাস্তার একাংশ দখল করে মহিষের ঘর নির্মান অপসারনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জির বরাবরে গত ২০ ডিসেম্বর ভাটিদিহি গ্রামের ২০ জনের স্বাক্ষর সম্বলিত এক খানা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেছেন ভাটিদিহি-বড় মাগরি রাস্তা দিয়ে বাটইশাইল, উমাগড় সহ এলাকার সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। অনুমান ২ বছর পূর্বে বাটইশাইল গ্রামের মৃত মোবারক আলীর পুত্র ওলিউর রহমান তার বাড়ীর পাশে রাস্তার অংশ কেটে ফেলে গাছের চারা রোপন সহ জনসাধারনের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে সময় থানা পুলিশের মাধ্যমে অলিউর রহমানের কবল থেকে রাস্তার অংশ উদ্ধার ও জনসাধারনের যাতায়াতে প্রতিবন্ধকতা দূর করা হয়। কিন্তু সম্প্রতি ওলিউর রহমান পুনরায় তার বাড়ীর পাশে রাস্তার উপর মহিষের ঘর নির্মান করায় জন সাধারনের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন ওলিউর রহমান প্রভাবশালী হওয়ায় তার এহেন কার্য কলাপের কেউ প্রতিবাদ করতে পারছেন না। তার বিরুদ্ধে পুলিশের একটি এসল্ট মামলাও রয়েছে বলে জানান। দ্রুত রাস্তার উপর নির্মান করা অলিউর রহমানের মহিষের ঘর অপসারন সহ জন সাধারনের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্ত ভোগিরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন